১৫ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ এপ্রিল বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। পরে নবীন শিক্ষার্থীদেরও শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার সুপার মুনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর যুগ্ম আহ্বায়ক শরীয়ত উল্লাহ, সহকারী সুপার মাহবুবুল হক, ফাজিল সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম, সহকারী শিক্ষক গোলাম রাব্বানী, সহকারী শিক্ষক কাওসার আলী, কম্পিউটার শিক্ষক সফেদা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মিজাজুর রহমান রনি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আরও পড়ুনঃ   দাঁড়িপাল্লা রাজশাহীবাসীর আস্থার প্রতীক : ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক বলেন, শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই প্রতিষ্ঠানে যারা নতুন ভর্তি হয়েছো তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আরও পড়ুনঃ   প্রতিমন্ত্রী পলকের শ্যালককে শোকজ

তিনি আরও বলেন, আজ যারা এসএসসি পরীক্ষার জন্য বিদায় নিচ্ছ তাদের জন্য রইল নিরন্তর শুভকামনা। তোমরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারো সেটাই আমাদের প্রত্যাশা। লেখাপড়া শেষ করে দেশের মানুষের কল্যাণে কাজ করবে এটাই আমাদের আশা।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৪

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৭

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৮

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৯

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১১

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৩

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৪

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৭

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৮

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৯

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST