১৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন

অনলাইন ডেস্ক : ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোয়ালিফিকেশন রাউন্ড (প্রথম রাউন্ডের খেলা) ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রথমদিনে অম্ল-মধুর অভিজ্ঞতায় পার করেছেন স্বাগতিক শাটলাররা।

সকালে প্রথম ম্যাচে পুরুষ এককে আকিব সুলাইমান, শুভ খন্দকার জয় পেলেও বিকেলে হারের তেতো স্বাদ নেন তারা। পুরুষ এককে হার জুটেছে অভিজ্ঞ আইমান ইবনে জামান, আল আমিন জুমারদেরও। নারী এককে নাসিমা খাতুন দারুণ এক জয় পেয়েছেন। তবে প্রথম রাউন্ডে জিততে পারেননি বৃষ্টি খাতুন।

আরও পড়ুনঃ   ভাঙ্গা উপজেলা কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭ দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ইউনেক্স-সানরাইজ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট। আজ দিনের প্রথম ম্যাচে কোর্টে নামেন বাংলাদেশের শুভ খন্দকার। নেপালের পাপ্পু পালের বিপক্ষে ২১-১২ ও ২১-১২ পয়েন্ট ম্যাচ জেতেন শুভ। একই সময় অন্য কোর্টে বাংলাদেশের আকিব সুলাইমানের প্রতিপক্ষ ছিল ভারতের নিশ্চল সতীষ। ম্যাচটি ২১-১৭, ২০-২২ ও ২১-১৯ পয়েন্টে ম্যাচ জিতেন বাংলাদেশের আকিব।

দিনের শুরুতে নারী এককে খেলতে নামেন বাংলাদেশের নাসিম খাতুন। নেপালের প্রতিযোগী রিহানে শারচেনকে সরাসরি ২১-১৯ ও ২১-১৮ পয়েন্টে পরাজিত করেন। তবে নাসিমা জিতলেও পারেননি বৃষ্টি খাতুন। নেপালের শেসনা সিরপালির কাছে ২১-৫ ও ২১-১৬ পয়েন্টে হেরে যান।

আরও পড়ুনঃ   জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

বাংলাদেশের অভিজ্ঞ শাটলার আইমান ইবনে জামান মালয়েশিয়ার কং উই জিয়াংকের কাছে ২১-১১ ও ২১-১০ পয়েন্টে পরাজিত হন। জিততে পারেনি আল আমিন জুমারও। ভারতীয় শাটলার সাই নচিকেতের কাছে ২১-৯ ও ২১-১১ পয়েন্টে ব্যবধানে হার মানেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST