৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ঢাকাকে হারিয়ে রাজশাহীকে টপকে গেল সিলেট

অনলাইন ডেস্ক : দারুণ ফিনিশিংয়ে সিলেট টাইটান্সকে জয়ের শক্ত ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটাররা। সেই ভিতে দাঁড়িয়ে দুর্দান্ত বোলিং করলেন সালমান ইরশাদ-মঈন আলিরা। তাতে ঢাকা ক্যাপিটালসকে সহজেই হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে সিলেটকে টপকে শীর্ষে তিনে জায়গা করে নিলো মেহেদি হাসান মিরাজের দল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে সিলেট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন আরিফুল ইসলাম। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি সিলেট।

বড় লক্ষ্য তাড়ায় ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ। ১১ বলে ২৪ রান করে মামুন ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার গুরবাজ করেছেন ৫১ রান।

আরও পড়ুনঃ   তানোরে কিশোরী অপহরণের অভিযোগে গ্রাম্য সালিশে রফাদফা, আইনি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাসির হোসেন। ৭ বলে ৩ রান করেন তিনি। চারে নেমে ব্যর্থ শামিম হোসেন। ব্রুকসের দুর্দান্ত ক্যাচে ফেরার আগে ২ বলে এক রান করেন এই ব্যাটার। এরপর সাইফ হাসান, সাব্বির রহমানরা ভালো শুরু পেলেও প্রয়োজনীয় রান রেট অনুযায়ী রান তুলতে পারেননি। তাতে ১৬০ রানের বেশি করতে পারেনি ঢাকা।

এর আগে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল সিলেট। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান যোগ করেন ইমন ও তৌফিক খান। ১৭ রান করে তৌফিক বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর ইমনও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ২৪ বলে ৩২ রান এসেছে তার ব্যাট থেকে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

তিনে নেমে দেখে-শুনে খেলেছেন আরিফুল ইসলাম। বিপিএল অভিষেকেই প্রতিভার ছাপ রেখেছেন এই টপ অর্ডার ব্যাটার। ২৯ বলে ৩৮ রান করেছেন তিনি। যা দলের হয়ে সর্বোচ্চ সংগ্রহ।

শেষদিকে দারুণ ব্যাটিং করেন আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলীরা। ২৩ বলে ৩৩ রান করেছনে আজমতউল্লাহ। আর মঈনের ব্যাট থেকে এসেছে ৮ বলে ২৮। এ ছাড়া ৪ বলে অপরাজিত ৯ রান করেছনে ইথান ব্রুকস, মিরাজ অপরাজিত ছিলেন ২ বলে ৭ রান করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১০

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

২০

Design & Developed by: BD IT HOST