২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টেস্ট-ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান

অনলাইন ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আইসিসির মেগা টুর্নামেন্টটি শেষ করে পাকিস্তান নিজেদের মাঠে আতিথ্য দেবে অস্ট্রেলিয়াকে। এরপর বাবর-শাহিনদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। আসন্ন সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল সালমান আগাদের। তবে বাংলাদেশে পাকিস্তানের পরবর্তী সফরে টি-টোয়েন্টি সিরিজ হবে না বলে জানা গেছে। পরবর্তীতে নতুন সূচিতে হতে পারে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ।

আরও পড়ুনঃ   প্রতি শনিবার সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলতে ২০২৬ সালে মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে পাকিস্তান। এরপর ২৬ মার্চ শুরু হতে পারে দুই দলের লড়াই। দুই টেস্টের একটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আরেকটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে।

আরও পড়ুনঃ   ক্লাবের মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

তবে ম্যাচগুলোর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, সিরিজ নিয়ে বিসিবি নিজেদের প্রস্তাবনা দিয়েছে পিসিবিকে। তারা এখনও সিদ্ধান্ত জানায়নি। পাকিস্তান সিরিজ শেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে ওই সিরিজের সূচিও এখনও ঠিক হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST