১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

জয়শঙ্করের মতো পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি: রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক : ‘অপারেশন সিন্দুর’ ইস্যুতে তোপের মুখে পড়েছে মোদি সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, জয়শঙ্করের মতো একজন পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তার জন্য হুমকি।

ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এই খবর জানায়।

কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে আবারও প্রশ্নবাণে বিদ্ধ করলেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি পাকিস্তানকে আগে থেকে অভিযানের খবর জানানোয় ভারত কয়টি যুদ্ধবিমান হারিয়েছে সেই জবাব চান।

একে ‘অপরাধ’ আখ্যা দিয়ে রাহুল বলেছেন, জয়শঙ্করের নীরবতাই প্রমাণ করে তার মতো একজন পররাষ্ট্রমন্ত্রী দেশের জন্য কতটা ভয়ংকর।

আরও পড়ুনঃ   মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র পশ্চিমবঙ্গ

যদিও এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, পানি ইস্যুতে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। দেশটির আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেউ যেন পাকিস্তানের ২৪ কোটি মানুষের জন্য পানি বন্ধ করার সাহস না করে। এমন কিছু হলে বিশ্ব তার ‘ভয়ংকর পরিণতি’ দেখবে এবং সেই যুদ্ধ বছরের পর বছর চলবে।

চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে তিনদিনের এই সফরে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   সুড়ঙ্গে আটকা কয়েকশ ফিলিস্তিনি যোদ্ধা, কী হবে তাদের

এরআগে কাশ্মীরে হামলা ও অপারেশন সিন্দুরের পরবর্তী প্রতিক্রিয়ায় চীন প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দুই দেশের ‘আয়রন ব্রাদারহুড’ সম্পর্ক পুনর্ব্যক্ত করে।

এদিকে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিয়ে অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রদর্শনীর আয়োজন করেছে ভারতীয় সেনাবাহিনী। ৮ মে পাকিস্তান থেকে ছোড়া একাধিক চীনা ও তুর্কি ড্রোন, এ-১০০ রকেট ও পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৩

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

৫

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৬

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৭

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৮

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৯

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১০

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১১

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৪

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৫

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৬

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

১৭

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

১৮

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

১৯

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST