৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

জীবনসঙ্গী খুঁজছেন পঞ্চাশোর্ধ্ব মনীষা কৈরালা

অনলাইন ডেস্ক : সদ্যই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি।’ এতে অভিনয় করেছেন রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা এবং অদিতি রাও হায়দারিসহ অনেক জনপ্রিয় অভিনেত্রী। সিরিজে মল্লিকা জান হিসেবে দেখা যাচ্ছে মনীষাকে। এই লুকে এর আগে কখনও পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে।

পঞ্চাশোর্ধ্ব বয়স হলেও এখনো চিরসবুজ মনীষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, নিজের জন্য জীবনসঙ্গীও খুঁজছেন তিনি।
২৮ বছর পর সঞ্জয় লীলা বানাসালির সঙ্গে কাজ করছেন মনীষা কৈরালা। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে মনীষা জানিয়েছেন, তিনি আবার প্রেম খুঁজতে প্রস্তুত।

মনীষা বলেন, ‘আমি অবশ্যই অনুভব করি যে আমার জীবনে যদি একজন মানুষ থাকত, আমার জীবনে যদি আমার একজন সঙ্গী থাকত, তাহলে হয়তো তাকে পেয়ে ভালো লাগত। কিন্তু তাঁকে খুব সৎ হতে হবে। আমার ভাগ্যে লেখা থাকলে পাবোই। যদি না হয়, এটাও ঠিক আছে।

আরও পড়ুনঃ   জয়ার কেক খেলো কুকুর

আমি অনুভব করি, আমি একটি পূর্ণ জীবন যাপন করছি। আমি তাঁর জন্য অপেক্ষা করছি না বা তাঁর জন্য আমার সময় নষ্ট করছি না।এটা বুঝতে হবে অন্যথায় আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট।’

অভিনেত্রী আরো বলেছেন, ‘আমি খুব শান্তিপূর্ণ এবং প্রেমময় পরিবারের সমর্থন পেয়েছি। আমি একজন ভালো ভাই এবং ভগ্নিপতি, ভালো বাবা-মা এবং ভালো এবং স্নেহময় বন্ধু ও আপন মানুষ পেয়েছি।

এ ছাড়া কাজও খুব ভালো চলছে। আমি ঘুরতে খুব পছন্দ করি। এটা করতে মজা পাই। তাই আমি খুব ভালো আছি। আমি মানসিক এবং শারীরিকভাবে প্রতিটি উপায়ে সম্পূর্ণ অনুভব করি তবে হ্যাঁ, যদি আমার একজন সঙ্গী থাকত তবে আমি এটি উপভোগ করতাম।’

আরও পড়ুনঃ   টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে, বললেন বাঁধন


নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালের সঙ্গে মনীষার বিবাহবিচ্ছেদ হয়েছে আগেই। ২০১০ সালের ১৯ জুন মনীষা কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী নেপালী অনুষ্ঠানে সম্রাট দাহালকে বিয়ে করেন। দুই বছর পর ২০১২ সালে তারা আলাদা হয়ে যান। এই একই বছর অভিনেত্রী ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হন। সম্প্রতি আবারও পর্দায় ফিরেছেন মণীষা। ব্যক্তি জীবনে আর কারো সঙ্গে জড়াননি অভিনেত্রী। তবে নতুন প্রেমের অপেক্ষায় এখন মনীষা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST