২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজশাহী জাতীয় মহিলা সংস্থার শিরোইল প্রশিক্ষণ কেন্দ্রে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের অধীন বিভিন্ন ট্রেড কোর্সের সমাপনী ক্লাসের প্রশিক্ষণার্থীদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও খাদ্য প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার।

প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাসরুম এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, অর্থনৈতিক ক্ষমতায়নের দ্বারা নারীদের এগিয়ে যাওয়ার জন্য সরকার অনেক সুযোগ-সুবিধা করে দিয়েছে। তার মধ্যে জাতীয় মহিলা সংস্থার অধীন নারীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা অন্যতম। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে আপনারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি নিজ পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে দূর্ধষ মাদক ব্যাবসায়ী রিতা গ্রেফতার

প্রশিক্ষণার্থীদেরকে এক একজন উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মনে রাখবেন, ভালো ব্যবহার উদ্যোক্তাদের ব্যবসায়ের অন্যতম প্রধান মূলধন। গ্রাহকদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ে সুনাম বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে অবদান রাখবেন। সব সময় চেষ্টা করবেন জনগনকে যে সেবা দেবেন তা যেন তাদের যথার্থ উপকারে আসে।

আরও পড়ুনঃ   বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

উল্লেখ্য যে, এ প্রশিক্ষণ কেন্দ্রে সাতটি ট্রেডে ৮০ দিনের প্রশিক্ষণ কোর্সে ৩৫০ জন নারী প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছেন। ট্রেডগুলো হলো- বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স, হাউজ কিপিং এবং বেবি কেয়ার।

অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, রাজশাহী জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৫

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৬

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৭

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৮

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

১০

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১১

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১২

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৩

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৪

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৫

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৬

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৭

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৮

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৯

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

২০

Design & Developed by: BD IT HOST