১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বেড়েছে আখ চাষাবাদ

এম.এ,জলিল রানা,জয়পুরহাট: জয়পুরহাটে বেড়েছে আখ চাষাবাদ,সাথে যুক্ত হয়েছে সাথী ফসল। আখের সাথে সাথী ফসল চাষাবাদ করে এ ফসল বিক্রির টাকা সহজে পাওয়াসহ আধুনিক বহুবিদ প্রযুক্তিগত নানান সুবিধা পেয়ে এ জেলায় বেড়েছে আখ চাষাবাদের ফলে উৎপাদন বেড়েছে জয়পুরহাট চিনিকলে। আগামীতে এই আখ চাষাবাদ যেন আরও বৃদ্ধি পায় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চিনিকল কর্তৃপক্ষ।

আখ চাষীরা বলছেন,কুইন্টাল প্রতি আখের দাম বৃদ্ধি, বিক্রির টাকা সহজেই বিকাশে পাওয়াসহ আখ চাষে নানান ধরনের পরামর্শ ও সহযোগিতা বৃদ্ধির কারণেই আখ চাষাবাদ আগের তুলনাই বৃদ্ধি পাচ্ছে।

চিনিকল সূত্র বলছে, গত (২০২৩-২৪) আখ মাড়াই মৌসুমে জেলায় আখ চাষাবাদ হয়েছে ২ হাজার ৫শ একর জমিতে । যা থেকে আখ উৎপাদন হয়েছে ৩৭ হাজার ৪৭৫ মে: টন । এক মাস মাড়াই মৌসুম শেষে উৎপাদিত এ আখ থেকে চিনি উৎপাদন হয়েছে ১ হাজার ১৭০ মে:ন টন।

চিনিকল কর্তৃপক্ষের নানা উদ্যোগের ফলে এবার (২০২৪-২৫)চাষাবাদ মৌসুমে জেলায় আখ চাষাবাদ হয়েছে ৩ হাজার ২একর জমিতে। যা থেকে এবার ৫৫ হাজার মে: টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। যেখান থেকে ৩ হাজার ২৫ মে: টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। গত ২০ ডিসেম্বর-২০২৪ চলতি মাড়াই মৌসুম (২০২৪-২৫) আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ   দেশ ও মানুষের স্বার্থে জামায়াত সংস্কার প্রত্যাশী : গোলাম পরওয়ার

কর্তৃপক্ষ জানিয়েছেন, আখের জমিতে সাথী ফসল হিসেবে আলুসহ অন্য ফসল চাষ করতে প্রযুক্তিগত নানান সহযোগিতা, বীজ ও সারের জন্য ঋণ সুবিধা,আখের মূল্য বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে আখ বিক্রির টাকা প্রদান ছাড়াও নিয়মিত মোটিভেশনের কারণে এবার সাড়ে ৪ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আর ইতোমধ্যে ১ হাজার ১২৩ একর জমিতে আখ রোপণ সম্পন্ন হয়েছে।

জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের আখ চাষী আনোয়ার হোসেন বলেন, আখ চাষাবাদ একেবারে ছেড়েই দিয়েছিলাম। চিনিকল কর্তৃপক্ষের উদ্যোগে ব্যাংক ঋণ সুবিধা, আখের সাথ সাথী ফসল চাষের নানান ধরনের পরামর্শ, বিনামূল্যে বীজ সরবরাহসহ বিভিন্ন সুযোগ সুবিধার ফলে আবারো চাষ শুরু করেছি আখ চাষ। সাথী ফসল হিসেবে তাই এবার আমি দুই বিঘা জমিতে চাষ করেছি আলু।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৬

জেলার পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামের আখ চাষী রফিকুল ইসলাম বলেন,আগে চিনিকল থেকে আখ বিক্রির টাকা পেতে দুর্ভোগ পোহাতে হতো। এখন সহজেই বিকাশের মাধ্যমে পাওয়া যায়। আগে আখের সাথে অন্য কোনো ফসল না থাকায় তেমন লাভ হতো না। এখন আখের সাথে বিভিন্ন ধরনের সাসী ফসল চাষ করায় আখ উৎপাদনে খরচ কম, লাভ হচ্ছে বেশি।তাই দিন দিন আখ চাষাবাদে আগ্রহী হচ্ছি।
জেলা আখ চাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বলেন, আগের তুলনায় চাষীরা আখচাষে বেশ কিছু সুবিধা পাচ্ছে। এজন্য গত দু’বছর থেকে চাষাবাদ বেড়েছে। উন্নত বীজ সরবরাহের পাশাপাশি আখের দাম বাড়ানো গেলে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ তারেক ফরহাদ বলেন, মিলগেটে প্রতি কুইন্টাল আখের দাম ৬০০ টাকা আর মিলের বাইরে ৫৮৭ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি আখের সাথে সাথী ফসল চাষেও সহযোগিতা দেওয়া হচ্ছে। আখ চাষাবাদে উদ্বুদ্ধ করতে নানান উদ্যোগ অব্যাহত রয়েছে। আশা করছি আগামীতে আখ চাষাবাদে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST