১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জবিতে তরুণ কলাম লেখক ফোরামের ‘লেখক সম্মেলন ও নবীন বরণ’ অনুষ্ঠিত

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তরুণ ফোরাম লেখক শাখার উদ্যোগে আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ‘লেখক সম্মেলন ও নবীন বরণ’ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। এসময় তিনি বলেন, লেখকরা তাদের ভাবনা, চিন্তা ও বাস্তবতাকে এমনভাবে উপস্থাপন করেন, যা সহজেই মানুষের মনে প্রভাব বিস্তার করে। সাধারণত লেখকরা শালীন ও সম্মানিত হয়ে থাকেন এবং তারা কোনো অনভিপ্রেত কর্মকাণ্ডে জড়িত থাকেন না। তিনি আরও বলেন, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ও সচেতনভাবে সক্রিয় হই, তবে অপ্রিয় ও অযৌক্তিক বক্তব্য অনেকটাই চাপা পড়ে যাবে। সমাজে যা সৌন্দর্যময়, সেটিকে সামনে এগিয়ে নিতে হবে এবং যা অগ্রহণযোগ্য, সেটিকে যথাসাধ্য পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, তরুণ লেখকদের জন্য এই প্ল্যাটফর্ম সৃজনশীলতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। লেখকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমাজকে সঠিক পথে পরিচালনা ও ইতিবাচক পরিবর্তনে লেখনীর ভূমিকা অপরিসীম। শুধু সামাজিক দায়বদ্ধতা থেকেই নয়; লেখালেখির মাধ্যমে নিজেরাও সমৃদ্ধ হওয়া সম্ভব। বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষ, যেখানে মুহূর্তের মধ্যেই যেকোনো কিছু ভাইরাল করার ক্ষমতা রয়েছে। তবে এই দক্ষতা যেন আমাদের সামাজিক আচরণ ও সাংস্কৃতিক শিষ্টাচারকে ছাপিয়ে না যায়, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। আমাদের সমাজ, দেশ ও রাষ্ট্র আমাদেরই—অন্যের অনুকরণ করতে গিয়ে নিজস্বতা হারিয়ে ফেলা যাবে না। আধুনিকতাকে আমরা অবশ্যই গ্রহণ করবো, তবে তা কখনোই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অস্বীকার করে নয়।

আরও পড়ুনঃ   আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল কাদের নাগিব। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে “সেরা লেখক” ও “উদীয়মান লেখক” ক্রাইটেরিয়ায় নির্বাচিত বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। একই সঙ্গে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে ফোরামে বরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

২

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৪

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৫

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৬

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

৮

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১২

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৩

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৪

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৫

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৬

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৭

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১৮

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৯

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST