২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চুপিসারে বিয়ে করেছেন অভিনেত্রী সুজানা জাফর

অনলাইন ডেস্ক : চুপিসারে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুজানা জাফর। পাত্রের নাম জায়াদ সাইফ।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তিনি। যেখানে স্বামীর সঙ্গে দেখা গেছে সুজানাকে।

একইসঙ্গে নিজেদের ম্যারিড লাইফ নিয়ে সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন দু’জন। ভিডিওতে দেখা যায়, সুজানা ও জায়েদের বৈবাহিক জীবনকে কেন্দ্র করে নানা আয়োজন করা হয়েছে। সেখানে কেকের উপর লেখা ছিল, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।

আরও পড়ুনঃ   নো মেকআপ লুকে ভাবনা

ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই সুজানা ও তার স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের ভালোবাসার প্রতি সম্মানও জানিয়েছেন এই অভিনেত্রী।

যদিও এখনও পর্যন্ত নিজের বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সুজানা। জানাননি স্বামীর পরিচয়ও। তবে ভিডিও থেকে ধারণা করা হচ্ছে, অভিনেত্রীর স্বামী দুবাইয়ের শেখ।

এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ   কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই তৃতীয় সন্তানের মা শ্রীলীলা

বিচ্ছেদের পর পরই শোবিজে অনিয়মিত হয়ে পড়েন সুজানা। মনোযোগ দেন ধর্মে কর্মে ও ব্যবসায়ে। নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী। এরই মধ্যে দুবাইয়ে জীবনের নতুন ইনিংসও শুরু করলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST