২৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাট-বাঘা আসনে এক মঞ্চে ৪ প্রার্থীর ইশতেহার পাঠ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) বেলায়েত হোসেন।

স্টাফ রিপোর্টার, বাঘা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ৪ প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা পত্র পাঠ।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেল ৩ টায় চারঘাট ও বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা পাঠ করা হয়। বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্লান্তি চক্রবর্তী।

অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এক মঞ্চে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা)।

আরও পড়ুনঃ   ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) বেলায়েত হোসেন। তিনি বলেন, কাউকে যেনো সমস্যায় পড়তে নাহয়। করো যেনো মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন না হয়। আমরা কোন প্রার্থীর পক্ষপাতিত্ব করবো না। আমাদের কাছে সকল প্রার্থী সমান মর্যাদাপূর্ণ। ঘোষণা পাঠ অনুযায়ী আচরণ বিধিমেনে না চললে কঠোর হতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল- চারঘাট) খালেদ হোসেন। এছাড়া ৪ প্রার্থীর সমর্থিত রাজনৈতিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   সন্ত্রাসী হামলায় সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST