১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁদে আপনার নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা

অনলাইন ডেস্ক : চাঁদে নিজের নাম পাঠাতে চান? মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার আপনাকে সেই সুযোগ দিচ্ছে। নাসার পরবর্তী চন্দ্রাভিযান আর্টেমিস ২-তে আপনার নাম পাঠানো যাবে। যদিও সশরীরে চাঁদে যাওয়া সম্ভব নয়, তবে আপনার নাম ডিজিটাল আকারে একটি চিপে সংরক্ষণ করে মহাকাশযানে করে চাঁদের কাছাকাছি পাঠানো হবে।

২০২৬ সালের শুরুতে আর্টেমিস ২ মহাকাশযানটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে। এই যানে চারজন নভোচারী থাকবেন, তবে তারা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন না। যানটি চন্দ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনটি আর্টেমিস ৩ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আর্টেমিস ৩ মিশনেই নভোচারীদের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা রয়েছে।

আরও পড়ুনঃ   মসজিদ নির্মাণে ১টি ডিমের দাম ২ লাখ ২৬ হাজার

যেভাবে অংশ নেবেন
এই ঐতিহাসিক অভিযানের অংশ হতে চাইলে আপনাকে নাসার নির্দিষ্ট ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে। এর জন্য ভিজিট করতে হবে এই লিঙ্কে: https://www3.nasa.gov/send-your-name-with-artemis/।

লিঙ্কে প্রবেশ করে আপনার নাম ও পিন কোড দিতে হবে।

আরও পড়ুনঃ   অপহরণের দেড় বছর পর নিউজিল্যান্ডের পাইলটকে ফেরত দিল পাপুয়ার আদিবাসীরা

তথ্য জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই একটি ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে।

আপনার নাম নাসার ডেটাবেসে সংরক্ষিত হয়ে যাবে।

আর্টেমিস ২ মিশনটি যখন চাঁদের উদ্দেশ্যে উড়বে, তখন ওরিয়ন নামের রকেটটিতে একটি এসডি কার্ড থাকবে, যেখানে জমা পড়া সব নাম সংরক্ষিত থাকবে।

নাসা শুধু চাঁদেই থেমে নেই, তাদের দূরবর্তী লক্ষ্য হলো মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা করা। এই উদ্দেশ্যে তারা পৃথিবীর বুকেই একটি কৃত্রিম ‘মঙ্গল’ তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

২

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

৩

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৪

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

৫

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৬

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৭

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৮

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৯

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

১০

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

১১

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

১২

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১৩

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৪

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৬

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৭

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৮

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৯

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST