১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পতাকায় আলোকিত দুবাইয়ের বুর্জ খলিফা

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে উঁচু ভবনকে আলোকিত হতে দেখা সবসময়ই দারুণ এক অভিজ্ঞতা। আর যদি সেটি হয় বিশেষ কোনও উপলক্ষ্যে, তবে তা আরও বিশেষ কিছু হয়ে ওঠে।

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বুর্জ খলিফা সবুজ ও সাদা রঙে আলোকিত হয়ে পাকিস্তানের পতাকা প্রদর্শন করেছে। এটিকে দক্ষিণ এশীয় এই দেশের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

মূলত ১৪ আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। আর এই দিবস উপলক্ষ্যেই বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শিত সবুজ ও সাদা রঙের পাকিস্তানের পতাকা।

এটি অবশ্য প্রথমবার নয়। প্রতি বছর ১৪ আগস্ট দুবাইয়ে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী পাকিস্তানিকে শুভেচ্ছা জানাতে এই ঐতিহাসিক স্থাপনাটি একইভাবে আলোকিত হয়। এ বছরের আলোকসজ্জার ভিডিও দুবাইয়ে পাকিস্তান কনস্যুলেট শেয়ার করেছে।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কার নির্বাচনে বামপন্থী জোটের জয়

এদিন বুর্জ খলিফার পাশাপাশি আবুধাবির এডনক ভবনও পাকিস্তানের পতাকার রঙে সজ্জিত হয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার দুবাই ও আবুধাবিতে পাকিস্তান দূতাবাসগুলো কেক কেটে ও পতাকা উত্তোলন করে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রসঙ্গত, বুর্জ খলিফায় বিজ্ঞাপন প্রদর্শন করতে হলে ভবনটির মালিক এমার প্রপার্টিজ থেকে অনুমতি নিতে হয়। তাদের অনুমতি ছাড়া সেখানে কোনো বিজ্ঞাপন দেখানো সম্ভব নয়। আর ৮২৮ মিটার উঁচু এই ভবনটিতে যেকোনো ছবি, ভিডিও বা লেখা প্রদর্শনের খরচ নির্ভর করে দিন এবং সময়ের ওপর।

আরও পড়ুনঃ   ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সপ্তাহের খোলা দিনগুলোতে (সোমবার থেকে শুক্রবার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে খরচ হবে ২ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ টাকার সমান।

আর ছুটির দিনগুলোতে (শনিবার ও রোববার) রাত ৮টা থেকে ১০টার মধ্যে ৩ মিনিটের বিজ্ঞাপনের জন্য খরচ হবে ৩ দশমিক ৫ লাখ দিরহাম, যা বাংলাদেশি অর্থে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার সমান।

তবে সপ্তাহের যে কোনো দিন কেউ যদি সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে ৫ মিনিটের জন্য বিজ্ঞাপন দিতে চায়, তাহলে তাকে দিতে হবে ৪ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার সমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST