৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় ভোর থেকে নিহত ১৭, ‘সেফ জোনে’ হামলায় প্রাণ গেল আরও ৫ শিশুর

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলা চলছেই। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ১৭ জনের। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

এদিকে গাজার তথাকথিত একটি ‘সেফ জোনে’ ইসরায়েলের বিমান হামলায় আরও ৫ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী সাম্প্রতিক কয়েক ঘণ্টা ধরে উত্তর ও মধ্য গাজায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনের কুদস নিউজ নেটওয়ার্ক এবং প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোর থেকে হওয়া ওই হামলায় মোট ১৭ জন নিহত হয়েছেন।

সর্বশেষ এই হামলাগুলোর মধ্যে নুসেইরাত ক্যাম্পের মিশমিশ পরিবারের বাড়িতেও একটি হামলা হয়েছে এবং সেখানে দুটি শিশু নিহত হয়েছে। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহের পশ্চিমে সালমান পরিবারের বাড়িতে একটি হামলা হয়েছে, যাতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ   ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি : আইএইএ

এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজার ‘সেফ জোনে’ পাঁচ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। জাতিসংঘের এই সংস্থাটির তথ্য অনুসারে, তথাকথিত ‘মানবিক অঞ্চলের’ মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় ওই পাঁচ শিশু নিহত এবং অন্যরা আহত হয়েছে।

আল জাজিরা বলছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নিকটবর্তী উপকূলীয় এলাকা আল-মাওয়াসিতে এই হামলার ঘটনা ঘটে, এতে তিন ছেলে ও দুই মেয়ে নিহত হয়। সকলের বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে বলে ইউনিসেফ জানিয়েছে।

জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, “বোমা, ঠান্ডা, রোগ এবং ক্ষুধা থেকে শিশুদের রক্ষা করার মতো জায়গা নেই। এটা (হামলা) এখনই বন্ধ করতে হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামাসের সেই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় ৪৫ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরও পড়ুনঃ   মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

২

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৩

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

৫

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

৬

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১০

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

১১

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

১২

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

১৩

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

১৪

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১৫

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

১৬

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৭

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১৮

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৯

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST