২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায় : বিভাগীয় কমিশনার

গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজশাহী পিআইডি আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেছেন, সংবাদমাধ্যম সমাজের সজাগ প্রহরী হিসেবে কাজ করে এবং গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অপচয় ও অনিয়ম রোধ করতে সঠিক চিত্র তুলে ধরে গণমাধ্যম ‘তৃতীয় নয়ন’ বা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করছে।

তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজশাহী পিআইডি আয়োজিত ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান এবং জেলা তথ্য অফিসের পরিচালক নাফেয়ালা নাসরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

সরকারের ১৮০ দিনের অর্জন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, টেকসই কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী ছাড়াও সাহিত্যিক, সাংবাদিক ও খেলোয়াড়দের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

সম্প্রতি রাজশাহী রেলস্টেশনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরসনে গণমাধ্যমকর্মীদের ধৈর্যশীল ভূমিকার কথা উল্লেখ করে তিনি উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ   সরকারের ১০০ দিনে গণমাধ্যমের কার্যক্রমে কখনোই হস্তক্ষেপ করা হয়নি

অনুষ্ঠানে সরকারের নির্বাচনী ইশতেহার ও ১৮০ দিনের অর্জন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থান করেন উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

উন্মুক্ত আলোচনায় সাংবাদিকবৃন্দ খাল খননে দুর্নীতি হচ্ছে কি না, পুলিশ প্রশাসনের মত জনপ্রশাসনের পক্ষ থেকে ওপেন হাউজ ডে করা যায় কি না, সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা চালু ও রেকর্ড সংরক্ষণ, শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবীসহ রাজশাহীর বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি করার জন্য বিভাগীয় কমিশনারের কাছে অনুরোধ জানান।

মতবিনিময় সভায় রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকাসমূহের সম্পাদকবৃন্দ, টেলিভিশন ও জাতীয় দৈনিকসমূহের রাজশাহী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST