২০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?

অনলাইন ডেস্ক : একসময় শীতকাল এলেই গ্রামবাংলার পথে-প্রান্তরে মাইকে যাত্রাপালার ঘোষণার কথা শোনা যেত। ঢোলের শব্দে মুখরিত হতো লোকালয়, মঞ্চে জীবন্ত হয়ে উঠত পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনি, মাটির গল্প। কিন্তু সময়ের চাকা ঘুরতে ঘুরতে আজ সেই দৃশ্য বিলুপ্তির পথে।

আবহমান বাংলার লোকসংস্কৃতির এই প্রাণবন্ত রূপটি হারিয়ে যাওয়ার আক্ষেপ নিয়ে ভিডিও পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে এই অভিনেত্রী দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা নিয়ে তার গভীর অনুভূতির কথা তুলে ধরেছেন। তার প্রশ্ন, ‘কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?’

আরও পড়ুনঃ   ১৯ এপ্রিল ঢাকা মাতাবেন আতিফ আসলাম

চমক তার পোস্টে লেখেন, ‘যে মঞ্চে একসময় গমগম করতো ঢোলের শব্দ, আমাদের মাটির গল্প, আমাদের পূর্বপুরুষের হাসি-কান্না, আমাদের শেকড়। সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে।’

অভিনেত্রীর মতে, যাত্রাপালা কেবল বিনোদন নয়, এটি বাঙালির লোকসংস্কৃতি ও লোকবিশ্বাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি বলেন, ‘এই যাত্রাপালা শুধু নাটক না, এটা ছিল বাঙালির লোকসংস্কৃতি, লোকবিশ্বাস, লোকআত্মা। যেখানে অভিনেতা আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ।’

আরও পড়ুনঃ   এটা শুধুই অফিস লুকের অংশ : মাহি

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST