২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুললেন ফাতিমা শেখ

অনলাইন ডেস্ক : ‘কাস্টিং কাউচ’ নিয়ে এবার মুখ খুললেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ। অভিনয়ের জন্য প্রায়ই প্রশংসা পান তিনি। কিন্তু বলিউড সফরের প্রথম দিকে তাকেও কুপ্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন তিনি।

দক্ষিণ ভারতীয় ছবির জগতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা। ‘কাজের জন্য সব কিছু করতে রাজি?’ এমন প্রশ্নও করা হয়েছিল তাকে।

অভিনেত্রী বলেছেন, তিনি (কাস্টিং এজেন্ট) আমাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি সব কিছু করতে রাজি তো?’ আমি বলেছিলাম, আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন, সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন। আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চাইছিলাম, কত নীচে নামতে পারেন তিনি।

আরও পড়ুনঃ   শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

এমনই আরও এক অভিজ্ঞতা হয়েছিল হায়দরাবাদে। সেখানে এক প্রযোজক নাকি ‘কাস্টিং কাউচ’ নিয়ে খোলামেলা কথা বলেন ফাতিমাকে।

অভিনেত্রী বলেন, “আমরা একটা ঘরের মধ্যে ছিলাম। প্রযোজকেরা জানিয়েছিলেন, লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। বুঝতেই পারছিলাম, কী বলতে চাইছেন তারা। তবে সরাসরি কিছু বলছিলেন না।”

আরও পড়ুনঃ   বাড়িতে বসে টিভি দেখছিলেন, আচমকাই ‘ব্রেন স্ট্রোক’ অভিনেত্রীর

২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন ফাতিমা।

বলিউডে তার প্রথম ছবি ‘দঙ্গল’। সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

আগামীতে তাকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’-এর মতো সিনেমায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST