১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়ছেন দীপিকা!

অনলাইন ডেস্ক : বক্স অফিস জুড়ে এখন শুধুই ‘কল্কির’ ঝড়। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাড় করিয়েছে এই ছবি। প্রথম পর্বেই পারফরম্যান্সের দিক থেকে একেবারে নতুন ভাবে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, প্রভাসরা।

তবে শোনা যাচ্ছে, সিক্যুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে বাদ দিয়েছেন পরিচালক নাগ অশ্বীন।‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার।

পরিচালকের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন। যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসিয়েছেন। কিন্তু এবার ‘কল্কি’ সিক্যুয়েল নিয়ে নতুন আপডেট। সিক্যুয়েলে থাকছেন না দীপিকা পাড়ুকোন। কিন্তু কেন ‘কল্কি’র দ্বিতীয় পর্বে বাদ দীপিকা?

আরও পড়ুনঃ   ফের বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রথমটায় দীপিকার সিক্যুয়েলে অভিনয় করার কথা ছিল। নাগ অশ্বীন তৈরিও ছিলেন অভিনেত্রীকে মাতৃত্বকালীন একটা বিরতি দেওয়ার জন্য। তবে সিনেমার গগনচুম্বী সাফল্যের জেরেই সিদ্ধান্ত বদলাতে হল। যত দ্রুত সম্ভব ‘কল্কি’র সিক্যুয়েল পর্দায় আনতে চাইছেন তারা।

দীপিকাকে ছাড়া কীরকম প্রভাব পড়বে দর্শকদের মনে? সিনেমার সেই ভবিষ্যৎ নিয়েও ভাবতে নারাজ নির্মাতারা। কারণ সিক্যুয়েলেও যে ক্যাশবাক্সে লক্ষীর কৃপা থাকবে, তাঁরা একপ্রকার নিশ্চিত।

তাই কোনোমতেই দেরি করা সম্ভব নয়। এমতাবস্থায় দীপিকা পাড়ুকোনের পরিবর্তে অন্য নায়িকাকে কাস্ট করার কথা ভাবছেন ‘কল্কি’ সিক্যুয়েল নির্মাতারা।

উল্লেখ্য, কল্কি ছবিটি ৩১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৮৯৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনি ধারা হিসাবে সেট করে। ভৈরব, যিনি পোস্ট-অ্যাপোক্যালিপটিক শহর কাশীতে বাস করেন, কমপ্লেক্সে যাওয়ার জন্য পর্যাপ্ত ইউনিট পেতে চান।

আরও পড়ুনঃ   আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?

অন্যদিকে, শম্ভালা নামে একটি শহরও রয়েছে, যা দলিতদের জন্য একটি শরণার্থী শিবির। এদিকে, অশ্বত্থামা, যিনি সুমাথির সন্তান সুম ৮০ কে রক্ষা করার শপথ নিয়েছেন।

ছবিটিতে ভৈরব নামে এক শিকারির গল্প বলা হয়েছে। ক্যাম্পাসে নিজের জীবন গড়ার বিশাল উচ্চাকাঙ্ক্ষা তার। তিনি কীভাবে অশ্বত্থামা (অমিতাভ) এবং সুম ৮০ (দীপিকা) সঙ্গে পথ অতিক্রম করেন, তা নিয়েই এগোয় গল্পটি।

কমল হাসান কমপ্লেক্সের শাসক সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ম্রুনাল ঠাকুর, আন্না বেন, বিজয় দেবেরাকোন্ডা, দুলকার সালমান এবং ব্রহ্মানন্দমের মতো তারকারা অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

২

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৩

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৫

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৬

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৭

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৮

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৯

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১০

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১২

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৩

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৪

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৬

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৮

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৯

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST