২০ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ খেলতে সিডনি পৌঁছেছেন ঋতুপর্ণারা

অনলাইন ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ। গতকাল মধ্যরাতে সিডনির উদ্দেশ্যে দেশ ছাড়েন আফিদা খন্দকাররা। থাইল্যান্ডে কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আজ অস্ট্রেলিয়ান সময় রাত দশটায় সিডনি পৌঁছায় বাংলাদেশ দল। বিমানবন্দরে সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা টিমকে অর্ভ্যথনা জানায়।

পহেলা মার্চ নারী এশিয়ান কাপ শুরু হবে। এএফসি ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠাবে। এর আগে ছয় দিন বাংলাদেশ নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে ক্যাম্প করবে। তাই আফিদারা রাত সাড়ে বারোটার দিকে ভ্যালেন্টাইন পার্কে পৌঁছান।

আরও পড়ুনঃ   ফরিদপুরকে বিভাগ করা হবে : তারেক রহমান

বাফুফের দেয়া তথ্য অনুযায়ী, ফুটবলাররা সবাই সুস্থ রয়েছেন এবং দীর্ঘ ভ্রমণের পর বিশ্রামে রয়েছেন। আগামীকাল অস্ট্রেলিয়া সময় সকাল নয়টায় বাংলাদেশ দলের অনুশীলন শুরু করার কথা রয়েছে।

পহেলা মার্চ পার্থে টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বাংলাদেশের ম্যাচ ৩ মার্চ। গ্রুপ পর্যায়ের বাংলাদেশের দুই ম্যাচ সিডনিতে। ৬ মার্চ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলে পরের দিন দুপুরে পার্থের উদ্দেশ্যে রওনা হবেন ঋতুপর্ণারা।

আরও পড়ুনঃ   ‘বিজয় মানে মাথা নত করে কৃতজ্ঞ হওয়া’

এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট এশিয়া কাপ। বাংলাদেশ পুরুষ ফুটবল ১৯৮০ সালে কুয়েত এশিয়া কাপে প্রথম ও সর্বশেষ অংশ নিয়েছিল। এরপর আর কখনো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেনি। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার এশিয়া কাপে খেলছে। এই টুর্নামেন্ট বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST