২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

এক ম্যাচে কোহলির তিন কীর্তি

অনলাইন ডেস্ক : আইপিএলে উড়ছেন বিরাট কোহলি, উড়ছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারকাবহুল টিম গড়েও প্রতিবার যেন খেই হারিয়ে ফেলতো আরসিবি। এবার চেনা দৃশ্যটা বদলে গেছে। সেরা দুইয়ে থেকে প্লে-অফে কোহলির বেঙ্গালুরু।

গতকাল (মঙ্গলবার) লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচেই তিনটি কীর্তি গড়লেন বিরাট কোহলি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নজির গড়লেন তারকা এই ব্যাটার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। আইপিএলে এই নিয়ে ৬৩টি অর্ধশতরান হয়ে গেল তার। আর কোনও ক্রিকেটার আইপিএলে এত অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তার ফিফটির সংখ্যা ৬২।

আরও পড়ুনঃ   জীবন রক্ষায় ৬২৬ নাগরিক সেনানিবাসে আশ্রয় নিয়েছিল: আইএসপিআর

লখনৌয়ের বিরুদ্ধে ৫৪ রানের ইনিংসে এবারের আইপিএলে কোহলির মোট রান হলো ৬০২। এই নিয়ে পাঁচবার আইপিএলের এক মৌসুমে ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব দেখালেন। এর আগে ২০১৩, ২০১৬, ২০২৩ এবং ২০২৪ সালের আইপিএলেও ৬০০র বেশি রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। তিনি ২০১৮, ২০২০, ২০২১, ২০২২ সালে, অর্থাৎ মোট চার বার আইপিএলের এক মৌসুমে ৬০০ বা তার বেশি রান করেছেন। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন ওয়ার্নার এবং ক্রিস গেইল। তারা তিনবার করে এই কৃতিত্ব দেখিয়েছেন।

আরও পড়ুনঃ   মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

মঙ্গলবারের ম্যাচে আরসিবির হয়ে ৯০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করলেন তিনি। এদিনের ম্যাচের পর আরসিবির জার্সি গায়ে কোহলির রান হলো ৯০০৪। তার মধ্যে আইপিএলে করেছেন ৮৫৭৯ রান। বাকি রান অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।

একটি নজির গড়েছে আরসিবিও। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে এক মৌসুমে সব অ্যাওয়ে ম্যাচ জেতার নজির গড়েছে তারা। এ বার সাতটি অ্যাওয়ে ম্যাচই জিতেছে বেঙ্গালুরু। এমন কৃতিত্ব আর কোনও দলের নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST