১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তাপ ছড়ানো ম্যাচে খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়

অনলাইন ডেস্ক : কাঁধে কাঁধে ঠোকাঠুকি ছিল বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের। সেটা নিয়ে কম বিতর্ক হয়নি ক্রিকেট দুনিয়ায়। বিপিএলের ১৭তম ম্যাচে এসে আবার দেখা গেল সেই একই দৃশ্য। খুলনা টাইগার্সকে জয়ের পথে রাখা মোহাম্মদ নাওয়াজকে ফেরানোর পর সিলেট স্ট্রাইকার্সের তানজিম সাকিবের সঙ্গে হলো কাঁধে ধাক্কা দেয়ার ঘটনা। সিলেটের বাকিরা এসে নাওয়াজকে ফিরিয়েছেন ড্রেসিংরুমের পথে।

খুলনার জন্য জয় পাওয়ার আশাটাও প্রায় শেষই হয়ে গিয়েছিল সেখানে। কিন্তু, ক্রিকেটে বোধহয় শেষ বলে কিছু থাকে না। তানজিম সাকিব ১৯তম ওভারে হজম করলেন ১৫ রান। শেষ ওভারে খুলনার দরকার ছিল ১৯ রান। কিন্তু রুয়েল মিয়ার নাটকীয় ওভারে পড়লো দুই উইকেট। রান উঠল দশ। তাতেই খুলনা টাইগার্স হারলো ৮ রানের ব্যবধানে। এটা তাদের টানা দ্বিতীয় হার। আর সিলেট স্ট্রাইকার্স পেয়েছে টানা দ্বিতীয় জয়।

আরও পড়ুনঃ   মহাসড়কে আলু ছিটিয়ে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

সিলেটে দিনের শুরুতেই মাঠভর্তি দর্শকদের আনন্দে ভাসিয়েছিলেন জাকির হাসান এবং রনি তালুকদার। শুরুতে রাখিম কর্নওয়াল এবং জর্জ মানসি ফিরে যাওয়ার পর এই দুই লোকাল খেলোয়াড় যোগ করেছেন ১০৬ রান। ফিফটি ছিল দুজনেরই। যদিও বোলারদের ওপর কিছুটা বেশিই চড়াও হয়েছিলেন জাকির।

সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে আজকের দিনেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। সেই দিনটা রাঙিয়েছেন ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে। রনি থেমেছেন ৪৪ বলে ৫৬ রান করে। শেষে অধিনায়ক আরিফুলের ২১ রানের ক্যামিও সিলেটকে এনে দেয় ১৮২ রানের পুঁজি।

আরও পড়ুনঃ   ‘আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন’

জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছে খুলনার টপ অর্ডার। অস্ট্রেলিয়ান ওপেনার রোসিস্টো ৪৩ রান করলেও ছিলেন ধীরগতিতে। অন্যদিকে বাকিরা সবাই হয়েছেন মোটাদাগে ব্যর্থ। মিডল অর্ডারে ১৮ বলে ৩৩ রান করে অবশ্য খুলনার আশার পালে হাওয়া দেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। কিন্তু তানজিম সাকিবের স্লোয়ারে কাঁটা পড়েন তিনি।

তবু খুলনা হাল ছাড়েনি। লড়াই চলেছে শেষ ওভার পর্যন্ত। শেষদিকে ১৬ বলে ২৮ রান ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের। আর আবু হায়দার রনির ব্যাট থেকে এসেছে ৬ বলে ১৪ রান। অবশ্য সেটা খুলনার জয়ের জন্য যথেষ্ট হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

২

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৩

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

৪

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৭

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৮

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৯

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১০

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১১

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১২

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১৩

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৬

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৮

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

২০

Design & Developed by: BD IT HOST