১২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

উগান্ডায় আবর্জনার স্তূপে ভূমিধস, নিহত বেড়ে ২১

অনলাইন ডেস্ক : উগান্ডার রাজধানী কাম্পালায় একটি বিশাল আবর্জনার স্তূপে ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এই সংখ্যা ৮ ও পরে ১৭ জন বলে জানানো হয়েছিল।

কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টির পর ভূমিধসের এই ঘটনা ঘটে। এদিকে ভূমিধসের পর বেঁচে থাকা ব্যক্তিদের খোঁজে উদ্ধারকারীরা বর্জ্য খনন চালিয়ে যাচ্ছেন।

রোববার (১১ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আনুমানিক ৪০ লাখ লোকের বাসস্থান কাম্পালার মেয়র এরিয়াস লুকওয়াগো বার্তাসংস্থা এএফপিকে বলেন, এটি ছিল এমন ‘একটি বিপর্যয় (যেটি) ঘটতে বাধ্য’, এবং ‘অনেক মানুষ, আরও অনেকেই এখানে সমাহিত হয়ে থাকতে পারেন’।

আরও পড়ুনঃ   নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

সংবাদমাধ্যম বিবিসি বলছে, শহর কর্তৃপক্ষ অনেক বছর ধরে আবর্জনার জন্য একটি নতুন স্থান খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানা গেছে।

রয়টার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে আবর্জনার তৈরি বিশাল পাহাড় ধসে পড়ে। এর ফলে আশপাশের বাড়িঘরের বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়েন।

প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি কীভাবে ‘সম্ভাব্য বিপজ্জনক স্তূপের’ কাছাকাছি মানুষকে বসবাস করার অনুমতি দেওয়া হয়েছিল তা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এটিকে ‘বিপজ্জনক অঞ্চল’ বলে অভিহিত করে লোকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

কাম্পালা পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো রোববার এএফপিকে বলেছেন, ভূমিধসের ঘটনার পর আরও মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   এবার কলকাতার আরেক হাসপাতালে রোগীর মাকে যৌন নির্যাতন

তিনি বলেন, ‘উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং এটি চলবে যতক্ষণ না আমরা নিশ্চিত হতে পারি যে আর কেউ আটকা নেই।’

ওনিয়াঙ্গো বলেছেন, ভূমিধসের কারণে প্রায় এক হাজার লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অবশ্য কতজন লোক ওই স্থানে বাস করছিলেন বা তার কাছাকাছি এলাকায় বাস করছিলেন কি না তা তিনি উল্লেখ করেননি।

মূলত পুনরায় বিক্রি করা যায় এমন কিছুর সন্ধানে অনেকে আবর্জনার স্তূপের মধ্য দিয়ে ট্রলিং করে তাদের জীবিকা নির্বাহ করেন। উগান্ডা রেড ক্রস অস্থায়ী আশ্রয়ের প্রয়োজনে তাঁবু সরবরাহ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

২

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

৩

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

৪

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

৫

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

৬

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৭

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৮

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৯

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

১০

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

১১

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

১২

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১৩

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১৪

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১৫

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৬

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৭

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৮

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৯

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

২০

Design & Developed by: BD IT HOST