৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইমরান খানের সঙ্গেও প্রেম ছিল রেখার, জামাই বানাতে চেয়েছিলেন অভিনেত্রীর মা

অনলাইন ডেস্ক : বলিউডের অন্যতম এভারগ্রিন নায়িকা রেখা। একদিকে পর্দায় যেমন তার অভিনয়গুণ অনন্য, অন্যদিকে নানা চর্চায় তার ব্যক্তিজীবন। আর সে কারণে বারবার আলোচনায় এসেছে এই অভিনেত্রীর নাম। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু; সব মিলিয়ে রেখার জীবন যেন সিনেমার মতোই।

দীর্ঘ ক্যারিয়ারে রেখাকে ঘিরে যেমন অসংখ্য গুঞ্জন ও গল্প ছড়িয়েছে, তেমনি তার ব্যক্তিগত জীবনও থেকেছে আলোচিত-বিতর্কিত। সেসব কাহিনির ভিড়েই ৪০ বছর পর আবার আলোচনায় এসেছে তার এক কথিত প্রেমের গল্প! শোনা যায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গেও নাকি প্রেম ছিল নায়িকার।

আরও পড়ুনঃ   সন্ধ্যা-স্মরণ

বলা বাহুল্য, তখন ইমরানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ভারতেও তার ভক্তের সংখ্যা ছিল অগণিত। সেখানে গেলেই দেখা যেত, কখনও পার্টিতে, কখনও কোনো বিশেষ অনুষ্ঠানে। সে সময় নাকি পাশে থেকেছেন রেখা। আর স্বাভাবিকভাবেই শুরু হয় কানাঘুষা। প্রশ্ন উঠতে থাকে, তারা কি শুধুই বন্ধু, নাকি এর চেয়েও বেশি কিছু?

শোনা যায়, অভিনেত্রীর মায়েরও বেশ পছন্দ ছিল সুদর্শন এই ক্রিকেটারকে! এমনকি তিনি নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কি না। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা আজও রহস্য।

আরও পড়ুনঃ   ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছেন নুসরাত

তাদের ঘনিষ্ঠতা নিয়ে যত আলোচনা হোক, পত্রপত্রিকায় যতই তাদের নিয়ে লেখালেখি হোক, সম্পর্কটা কোনোদিনই আনুষ্ঠানিক পথে গড়ায়নি। বিয়ে তো দূরের কথা, প্রকাশ্যে প্রেমের স্বীকৃতিও দেননি কেউ। তবু তাদের নাম জড়িয়ে থাকা সেই অধ্যায় আজও বলিউড আর ক্রিকেট দুনিয়ায় রয়ে গেছে এক ‘অজানা কাহিনি’ হয়ে। গসিপের পাতায় যখনই ফিরে আসে, দর্শকের কৌতূহল আবারও জেগে ওঠে তাদের ঘিরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST