১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আম্বানির কর্মচারীকেই বিয়ে করছেন অনন্যা পাণ্ডে?

অনলাইন ডেস্ক : বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ভারতের ধনকুবেরে আম্বানি গ্রুপের কর্মচারী ও সাবেক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। গত বছরের জুলাই মাসে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অভিনেত্রীর প্রেম।

সম্প্রতি ফোর্বসের সঙ্গে এক আলাপচারিতায় নিজের বিয়ে এবং সন্তান পরিকল্পনার কথা খোলাখুলি জানালেন অনন্যা পাণ্ডে। এমনকী নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে আনেন।

আরও পড়ুনঃ   ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত অভিনেত্রী খুশি

অনন্যার কথায়, ‘ব্যক্তিগতভাবে এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই। একটা সংসারে থিতু হব, সুখী হব ও সন্তান নেওয়ার পরিকল্পনা চলবে। আর প্রচুর পোষ্য কুকুর থাকবে।’

অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত তার ভক্তরা। কিন্তু অনেকে আবার প্রশ্ন করছেন যে, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেম যেহেতু, তা নিশ্চয়ই জোরালো হচ্ছে; তাহলে ওয়াকারকেই বিয়ে করছেন অনন্যা পাণ্ডে?

অনন্যা আর ওয়াকারের মধ্যে যে কিছু চলছে, তাতে কারও সন্দেহ নেই। আর অভিনেত্রীর এই পরিকল্পনা জানার পরে এই জল্পনায় কিছু তো সত্যতা রয়েছে বলে দাবি করছেন তারা। অনেকের ধারণা, বিয়ে করলে ওয়াকার ব্ল্যাঙ্কোকেই করার সম্ভাবনা রয়েছে অনন্যার।

আরও পড়ুনঃ   অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা

এর আগে ওয়াকার নিজেই অনন্যার সঙ্গে প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন। আসলে অনন্যার জন্মদিনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন ওয়াকার। অভিনেত্রীর একটি সুন্দর ছবি পোস্ট করেছিলেন তিনি। দেখা যাচ্ছে, ওয়াকারের মাথায় নিজের মাথা এলিয়ে রেখেছেন অনন্যা। অভিনেত্রীর মুখে রয়েছে মিষ্টি হাসি। ওয়াকার লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি স্পেশাল। আমি তোমাকে ভালোবাসি অ্যানি!’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

২

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৩

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৪

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৫

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

৬

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৮

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১০

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৫

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১৬

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST