১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমার মতো ঠোঁট পাওয়ার জন্য লাখ টাকা খরচ করে’

অনলাইন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস্‌’। দর্শকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি এই সিরিজ। সমালোচকদের মতে, ওটিটি-তে এমন বিদেশি সিরিজ বহু রয়েছে।

তবে অভিনেতা ঈশান খট্টরের অভিনয় প্রশংসিত হচ্ছে। কিন্তু সিরিজের নায়িকা ভূমি পেডনেকরের চেয়ে তার ঠোঁট নিয়ে আলোচনা হচ্ছে বেশি। পর্দায় নাকি ভূমির চেয়ে তার ঠোঁটই বেশি নজর কেড়েছে।

নেটপাড়ায় এমনই নানা কটাক্ষ ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। এই প্রথম নয়। চেহারায় অস্ত্রোপচারের জন্য এর আগেও তির্যক মন্তব্যের শিকার হয়েছেন ভূমি। এসব বিতর্কে এবার মুখ খুলেছিলেন তিনি।

আরও পড়ুনঃ   কুসুম শিকদারের বয়স কত?

অভিনেত্রী বলেছেন, “মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে। একজন তো আমাকে সরাসরি বলেছিলেন, ‘তোমার ঠোঁট খুব বড়’। কিন্তু এতে সমস্যা কবে থেকে তৈরি হল? এমন বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে।”

ঠোঁট নিয়ে ভূমির এই মন্তব্য ছড়িয়ে পড়েছিল। তারপরেও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

‘দ্য রয়্যালস্‌’ সিরিজে ঈশানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি। এই প্রথম বার জুটি বাঁধলেন তারা। তাই প্রথম থেকেই তাদের রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। যদিও পর্দায় নাকি তাদের রসায়ন দর্শকের মনে সেভাবে দাগ কাটতে পারেনি।

আরও পড়ুনঃ   ‘এখন অনেকটাই চাপমুক্ত লাগছে’

ঈশান ও ভূমি ছাড়াও এই সিরিজে আরও অভিনয় করেছেন জিনাত আমান, নোরা ফতেহি, সাক্ষী তনওয়ার, মিলিন্দ সোমান, দিনো মোরিয়া, চাঙ্কি পাণ্ডেও।

উল্লেখ্য, এর আগে ভূমিকে দেখা গেছে ‘মেরে হাজ়ব্যান্ড কি বিবি’ ও ‘ভক্ষক’ ছবিতে। ‘ভক্ষক’-এ তার অভিনয় প্রশংসা পেয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST