৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি রাজধানী কাবুল থেকে জানিয়েছেন, তিনি সেখানে ভূকম্পন টের পেয়েছেন।

আরও পড়ুনঃ   মেয়েদের এতিমখানায় গিয়ে ‘রেগে গেলেন’ জাকির নায়েক

মাত্র দুই মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। ভূমিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভূমিকম্পসহ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে তাদের। এরমধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ভ্রমণে মা‌র্কিন নাগ‌রিক‌দের সতর্কতা শিথিল

অপরদিকে এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST