১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাটোর লালপুর ডিগ্রি কলেজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তারুণ্য উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজকে হারিয়ে শিরোপা জিতেছে নাটোর লালপুর ডিগ্রি কলেজ।
আজ (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসএর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
প্রধান অতিথির বক্তৃতায় পারভেজ রায়হান বলেন,আমি প্রথম থেকেই খেলা দেখেছি। আমার কাছে মনে হয়েছে তোমাদের খেলা খুবই উঁচু মানের। এধরণের খেলা আমি আশা করিনি কারণ কলেজের ছেলেদের সাধারণত ভালো প্র্যাক্টিস থাকেনা এবং তাদের জন্য একটি দল সাজানো খুবই কঠিন। আজকে যে খেলা দেখলাম তাতে আমার মনে হয়েছে তোমরা জাতীয় পর্যায়ে গিয়েও ভালো করবে।
খেলা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরণের অপ্রীতিকর কিছু ঘটেনি এবং দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের আচরণ ছিল ভালো। এ ধরণের খেলা আমাদের সমাজে একটা সুস্থ পরিবেশ বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আক্তার জামীল বলেন, বিভাগীয় পর্যায়ে ভালো করলেও জাতীয় পর্যায়ে ভালো করার জন্য তোমাদের আরও পরিশ্রম করতে হবে। বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে খেলোয়াড়দের আরও নতুন উদ্যোমে জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, মেডিক্যাল অফিসার ডা. কাফি, বগুড়া জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন এবং পাবনা জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন খেলোয়াড়বৃন্দ, প্রশিক্ষক, রেফারি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঁচদিন ব্যাপী আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিভাগের আট জেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST