১৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন এডারসন

অনলাইন ডেস্ক : আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি’অর এর এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেয়া হবে ওই দিন। যেখানে বার বার উঠে আসছে তিনটি নাম। তারা হলেন রিয়ালের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম এবং ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি।

ধারণা করা হচ্ছে এই তিনজনের এক জনের হাতেই উঠবে বিদায় মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার। তবে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন মনে করেন, রদ্রি-বেলিংহ্যাম নয় পুরস্কারটি উঠতে যাচ্ছে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে।

আরও পড়ুনঃ   যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

টিএনটি স্পোর্টস ব্রাজিলের সঙ্গে কথা বলতে গিয়ে এডারসন বলেন, আমি ব্যালন ডি’অর জয়ের জন্য ভিনিসিয়ুস জুনিয়রকে মনোনীত করছি। আমি আশা করি সে এটা জিতবে। ২০০৭ সালে কাকার পর থেকে কোনো ব্রাজিলিয়ান ব্যালন ডি’অর জিতেনি। ভিনিসিয়ুস এই বছর দক্ষিণ আমেরিকার দেশটির অপেক্ষা ভাঙতে চলেছে।

আগামী ২৮ অক্টোবর, প্যারিসের চাতেলে থিয়েটারে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস হতে পারেন অনুষ্ঠানের মূল আকর্ষণ। রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, যা তার অসাধারণ ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।

আরও পড়ুনঃ   মেসিকে নিয়ে ভক্তদের সুখবর দিলেন আর্জেন্টাইন কোচ

ব্রাজিলিয়ান এই তারকা গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জয়ে প্রধান ভূমিকা পালন করেছেন। তিনি সাপোর্টিং রোল থেকে শুরু করে দলের কেন্দ্রীয় খেলোয়াড় হয়ে উঠেছেন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তার অসাধারণ পারফরম্যান্স তাকে শীর্ষে নিয়ে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

১

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

২

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

৩

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

৪

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

৫

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

৬

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

৮

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

৯

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১০

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১১

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১৩

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১৪

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

১৫

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

১৬

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৭

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১৮

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১৯

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST