২৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

অসামাজিক কাজের অভিযোগে বনলতা আবাসিক হোটেলে পুলিশের অভিযান,১০ জন পুরুষ ও ৭ জন নারী আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর জিপিও এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজের অভিযোগে হোটেল মালিকসহ ১০ জন পুরুষ ও ৭ জন নারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন হোটেল মালিক মো: মোন্তাজ (৫৮), ম্যানেজার মো: মিজানুর রহমান (৪০), কর্মচারী মো: মঞ্জু (৫৩) ও মো: ইয়াসিন আলী (৪৩) এবং অভিযুক্ত মো: এসকেন্দার (৬০), মো: সোহাগ (২০), সাকিব হোসেন (২২), মো: বিপ্লব শেখ (২০), মো: রকিবুল ইসলাম (২৩) ও মো: মাহমুদ হাসান (৩২)।

আটককৃত নারীরা হলেন মোসা: তোতা বেগম রুপা (৩০), মোসা: রত্না খাতুন (২৪), মোসা: নদী আক্তার জোৎনা (২৮), মোসা: রাহিমা খাতুন (৩০), মোসা: সালমা (৩০), মোসা: শিল্পি (৩২) ও মোসা: পারুল (৪৫)।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়ি আটক

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৮ জুন ২০২৪ দুপুর ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার জনাব মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার লক্ষীপুর জিপিওর বিপরীতে বনলতা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক মো: মশিউর রহমান, এসআই মো: সাইমন ইসলাম ও তাঁদের টিম দুপুর ১২ টায় রাজপাড়া থানার লক্ষীপুর জিপিওর বিপরীতে বনলতা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এসময় ৬ পুরুষ ও ৭ নারীকে আটক করে আরএমপি ডিবি অফিসে আনা হয়। এছাড়া হোটেল মালিক, ম্যানেজার ও কর্মচারীদের আটক করা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, হোটেলের মালিক ও ম্যানেজার এবং কর্মচারীরা বিভিন্ন এলাকা থেকে নারীদের কাজ দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে রাজশাহীতে নিয়ে আসে। এরপর তাদের পাঁচার করার উদ্দেশ্যে বনলতা আবাসিক হোটেলের গোপন কক্ষে আটক রেখে পতিতাবৃত্তি করায়।

হোটেল মালিকসহ গ্রেপ্তারকৃতদের পুরুষদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মানব পাচার আইনে মামলা রুজু করে এবং নারীদের আরএমপি অধ্যাদেশে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

১

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

২

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৩

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৪

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৫

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৬

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৭

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৮

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

৯

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১০

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১১

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১২

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৩

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৫

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৭

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৮

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

২০

Design & Developed by: BD IT HOST