২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ ভিডিও ফাঁস, মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : ভারতের কন্নড় টেলিভিশনের অভিনেত্রী জ্যোতি রাই। জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল গুপেদন্ত মনসু-তে জগাথি ম্যাডামের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিত হয়ে উঠেন।

সম্প্রতি অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী।

বির্তকের সূত্রপাত শুরু হয় এক্সয়ের (টুইটার) এক টুইট থেকে, যেখানে এক অজ্ঞাত ব্যক্তি জ্যোতি রাইয়ের ব্যক্তিগত ছবি শেয়ার করার হুমকি দেন। শর্ত ছিল, তার ইউটিউব চ্যানেলে ১ হাজার সাবস্ক্রাইবার করে দিতে হবে। এ টুইট অভিনেত্রীর ভক্তদের নজরে আসলে অনেকে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   নিশ্বাস বন্ধ করে ‘পারফেক্ট শট’ দিলেন সামিরা খান মাহি!

এরই মধ্যে তার ব্যক্তিগত ছবি আর ভিডিও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। জ্যোতি রাইয়ের ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি নিয়ে ইতোমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে ভক্তরা অনেকেই বলছেন, জ্যোতি ডিপফেকের শিকার হয়েছেন। পাশাপাশি তাদের দাবি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের গ্রেফতার করা হোক। সঙ্গে ভবিষ্যতেও যাতে কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করুক পুলিশ।

গোপনীয়তা লঙ্ঘন এবং সম্ভাব্য সুনাম ক্ষতির ভয়ে অভিনেত্রী বেঙ্গালুরু সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করে বলেন, ‘আমি এই বার্তাগুলো পেয়ে আতঙ্কিত হয়েছি এবং আপনাকে অনুরোধ করছি এই ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যাতে আমার ও আমার পরিবারের সুনাম যথাযথ থাকে। দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, বিপদে আছি।’

আরও পড়ুনঃ   দেবের জন্মদিনের শুভেচ্ছায় রুক্মিণীর বিশেষ আবদার

উল্লেখ্য, পর্দায় সাহসী উপস্থিতির জন্য ফ্যাশন আইকন হিসেবে পরিচিত জ্যোতি। তিনি বন্দে বারতাভা কালা-তে অভিনয় করেছেন এবং অন্যান্য ২০টিরও বেশি সিরিয়ালে তাকে দেখা গেছে। তিনি সীতারাম কল্যাণ, গন্ধদা গুড়ি, ৯৯ এবং দিয়া বর্ণপাতালা-এর মতো কন্নড় চলচ্চিত্রে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST