২ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

৫ দিন পর আংশিক খুলল নাটোরের প্রাণ কোম্পানির কারখানা

নাটোর প্রতিনিধি: শ্রমিকদের বিক্ষোভ মুখে পাঁচ দিন বন্ধ থাকার পর আংশিক খোলা হয়েছে নাটোর প্রাণ অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের কারখানা।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণ-আরএফএল গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (পিআর) তৌহিদ জামান।

বুধবার (২ অক্টোবর) সকালের শিফটের মধ্য দিয়ে নাটোরের একডালায় অবস্থিত কারখানাটির আংশিক কার্যক্রম শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবি না মানায় কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা অবরুদ্ধ করে রাখেন জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) হযরত আলীকে। সেদিন রাতে সেনাবাহিনী তাকে উদ্ধার করে। পরে সাময়িকভাবে কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রাণ কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   পাবনা শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

কারখানা সূত্র জানায়, আজ থেকে নুডুলস সেকশন, সুপ অ্যান্ড সিজনিং সেকশন, সস কেচাপ সেকশন, মসলা সেকশন, মাস্টার্ড অয়েল সেকশন, কনফেকশনারি সেকশন (শুধু জেনারেল শিফট) এবং প্লাস্টিক সেকশন (আংশিক) এ-১২ শিফটে এবং বি-১২ শিফটে আগের ন্যায় যথারীতি উৎপাদন কার্যক্রম চালু রয়েছে।

আরও পড়ুনঃ   পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত

প্রাণ-আরএফএল গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (পিআর) তৌহিদ জামান ঢাকা পোস্টকে বলেন, নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেড কোম্পানি স্বল্প পরিসরে খোলা হয়েছে। গতকাল (মঙ্গলবার) শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মন্ত্রণালয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মিটিং হয়েছে। মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা শ্রম মন্ত্রণালয় থেকে লিখিতভাবে দেওয়া হবে। এটা স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরবর্তীতে জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৪

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৫

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৬

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৭

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

৮

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৯

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১০

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১১

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১২

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৪

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৫

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৭

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST