১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

১০০ টেস্টের মাইলফলক ছুঁয়েও খেলা চালিয়ে যাবেন মুশফিক?

অনলাইন ডেস্ক : বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। সবমিলিয়ে এখন পর্যন্ত ৯৯টি টেস্ট ম্যাচ খেলেছেন সাবেক এই অধিনায়ক। সব ঠিক থাকলে আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে-ই বাংলায় দেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম ম্যাচ খেলতে নামবেন মুশফিক।

অনেকের প্রশ্ন শততম ম্যাচ খেলেই কি তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিক? তবে জানা গেছে এখনো পর্যন্ত নিজের শেষের পরিকল্পনা করেননি তিনি। লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন এই উইকেটকিপার ব্যাটার।

আরও পড়ুনঃ   ৫ জেল সুপারকে বদলি

সিলেটে আজ প্রথম ম্যাচ শেষে মুশফিককে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চাই ওই দিনটা বা ওই পুরো পাঁচটা দিন আমরা উপভোগ করবো। সম্মানের জায়গা তো আছেই।’

‘এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনো হয় নাই। সুতরাং আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করবো।’

আরও পড়ুনঃ   পুরানা পল্টনে চারতলা ভবনে আগুন

আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিক। সমালোচনার মুখে চলতি বছর ছেড়েছেন ওয়ানডে ক্রিকেটও। শান্তর চাওয়া, মুশফিক যেন মিরপুরে একশতম টেস্ট খেলেই থেমে না যান।

শান্ত বলেন, ‘আমি আশা করব মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান। কারণ ওরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আমি আশা করব সেটাও যেন উনি চালিয়ে যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৩

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

৪

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৫

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৭

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৮

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৯

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

১০

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

১১

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১২

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৩

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৫

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৭

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৮

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৯

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST