৩০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান মারা গেছেন

অনলাইন ডেস্ক : দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে টানা আটবারের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দ্বীপ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান ফিজারের বাড়ী ফুলবাড়ী উপজেলার জামগ্রামে। তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। মোস্তাফিজুরকে গ্রামের বাড়ী ফুলবাড়ীতে দাফন করা হবে বলে জানা গেছে। তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

আরও পড়ুনঃ   শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে যথাযথভাবে আইনগত আহ্বান জানানো হবে : টবি ক্যাডম্যান

১৯৫৩ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ১৯৭৭ সালে ফুলবাড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

আরও পড়ুনঃ   এবার নারী ক্রিকেটেও কাউন্সিলরশিপ দাবি

মোস্তাফিজুর রহমান ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮ ও ২৪ সাল মিলে অষ্টম বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী পরে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনসহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ও সভাপতির দায়িত্বে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

১

জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

৩

শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

৫

রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

৮

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

৯

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

১২

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

১৩

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা

১৪

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

১৭

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৯

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST