২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

 রোববার(২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় চত্বরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম বলেছেন, সর্পদংশনে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসার মাধ্যমে শতভাগ প্রাণরক্ষা সম্ভব। সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না। চিকিৎসায় বিলম্ব হলে শরীরে বিষ ছড়িয়ে পড়ে রোগীর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

রোববার(২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় চত্বরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন বলেন, সর্পদংশনের সব ঘটনা বিষধর সাপের না হলেও, যেকোনো দংশনের পর রোগীকে ঘরে বসিয়ে রাখা কিংবা কবিরাজ বা ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করা সম্পূর্ণ অনুচিত। কালক্ষেপণ না করে রোগীকে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় বিষধর সাপের দংশন নিশ্চিত হলে দ্রুত প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   র‍্যাঙ্কিংয়ে বেহাল দশা, সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশ নদীমাতৃক এবং এর বর্ষাপ্রধান ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বর্ষা এবং বর্ষা-পরবর্তী মৌসুমে সর্পদংশনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় উল্লেখ করে তিনি বলেন, দেশে সাধারণত গোখরা, রাসেলস ভাইপার এবং ক্রেইট বা কালা সাপ—এই তিন প্রজাতির বিষধর সাপের কামড় সবচেয়ে বেশি বিপজ্জনক। তবে সর্পদংশনজনিত ক্ষতির প্রধান কারণ সাপের বিষ নয়, বরং সামাজিক কুসংস্কার ও অবহেলা। বর্তমান চিকিৎসা ব্যবস্থার ধারাবাহিক অগ্রগতির ফলে সরকারের পক্ষ থেকে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে এন্টিভেনম সরবরাহ করা হয়েছে।

ব্যক্তিগত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ঘরের পাশের গর্ত, ফাটল কিংবা খড়ি ও লাকড়ির স্তূপে সাপ আশ্রয় নিতে পারে; তাই এসব স্থানে হাত দেওয়ার আগে আলো জ্বালাতে হবে এবং শব্দ করতে হবে। বর্ষাকালে রাতে মাছ ধরতে গেলে বা চলাচল করার সময় অবশ্যই আলো ব্যবহার করতে হবে। দীর্ঘদিন বন্ধ থাকা ঘরে প্রবেশের সময় আলো জ্বেলে ও শব্দ করে ঢুকতে হবে এবং বিছানার নিচসহ চারপাশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। গ্রামীণ এলাকায় গরমের দিনে মাটিতে শোয়ার অভ্যাস অত্যন্ত বিপজ্জনক হওয়ায় তা পরিহার করা উচিত বলে তিনি জানান।

আরও পড়ুনঃ   ধানক্ষেতে মিলল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ: হত্যার অভিযোগ পরিবারের

এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরিতে প্রশাসন, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আব্দুর রাকিব, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতারসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

১

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

২

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৩

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

৪

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৫

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

৬

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৭

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

৮

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১০

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১১

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

১৪

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৫

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১৬

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

১৭

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

১৮

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

১৯

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

২০

Design & Developed by: BD IT HOST