২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিক পাবেন টিসিবির পণ্য, মঙ্গলবার উদ্বোধন

অনলাইন ডেস্ক : শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিকের মধ্যে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হবে।

আজ রোববার বিকেলে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, দেশে বর্তমানে যেসব ব্যবস্থা চালু রয়েছে সেগুলো সচল করতে পারলে অধিকাংশ সমস্যা সমাধান হবে। ইতিপূর্বে শ্রমিকদের ১৮ দফা দাবি ত্রিপক্ষীয় আলোচনায় সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেগুলো মেনে নেওয়া হয়েছে তা বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

শ্রম সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের ১৮ দফার মধ্যে একটি ছিল, তাঁদের রেশনের ব্যবস্থা করা। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের মধ্যে বিতরণ উদ্বোধন করা হবে। টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন (শিল্প) এলাকায় এই সংখ্যা বাড়ানো হবে।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয়। কিন্তু দেশের অধিকাংশ শ্রমিকই জানে না তাদের জন্য এমন একটি ফান্ড রয়েছে। কীভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও তাদের জানা নেই। এটির ফান্ড ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ছিল। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা সমস্যাগুলো তদন্ত করা হবে। এ পর্যন্ত ৩০ হাজার ২৮৫ জন শ্রমিককে ১৪১ কোটি ৬৬ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে তহবিলে জমা রয়েছে এক হাজার ২৬ কোটি টাকা।

আরও পড়ুনঃ   এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

উপদেষ্টা আরও বলেন, ফাউন্ডেশনের টাকা শ্রমিকদেরই। কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা সরকারের কাছে আমানত হিসেবে রাখে। তা জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে।

শ্রমিকদের ১৮ দফার সমাধান করে দেওয়া হয়েছে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। যেখানে শ্রমিকেরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু-একটি জায়গায় এখনো শ্রমিক অসন্তোষ রয়েছে সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের দণ্ড

৩

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

৪

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

৫

রাজশাহীতে কম্পিউটার,সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক

৬

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৭

মেধা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৮

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৯

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১০

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

১১

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

১২

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

১৩

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

১৪

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৫

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

১৬

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

১৭

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

১৮

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১৯

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST