৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে কে এই মার্কিন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি বেঁধে ‘রাজকুমার’ সিনেমায় কাজ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আসন্ন ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

এরই মধ্যে শাকিবের সঙ্গে দেখা মিলল আরও এক মার্কিন অভিনেত্রীর। যিনি কোর্টনি কফির চেয়েও বেশি পরিচিত মার্কিন মহলে। তার নাম কেলসি নটেজ! লাস্যময়ী আমেরিকান মডেল ও অভিনেত্রী তিনি।

পৃথিবীর অন্যতম সৌন্দর্য্যে মোড়ানো দ্বীপ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাহামা দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এই দ্বীপে এবার বিজ্ঞাপনের শুটিং করলেন শাকিব। সেখানে তার সঙ্গে দেখা যাবে কেইলিকে।

এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। তিনি জানান, হাওয়াই এবং বাহামা এই দুটি দ্বীপ টার্গেট করেছিলাম। পরে বাহামা কনফার্ম হয়। বিজ্ঞাপনটি শাকিব খানের কোম্পানি অথেনটিক কসমেটিকস প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য লিলি সাবানের। প্রচারে বৈচিত্র্য ও নজর কাড়তে শাকিবকে নতুনভাবে হাজির করা হচ্ছে।

আরও পড়ুনঃ   মা হলে সবাই জানতে পারবেন : মিম

বাহামার চোখজুড়ানো লোকেশনে একদিকে ঢালিউড কিং শাকিব খান আর অন্যদিকে লাস্যময়ী মডেল ও অভিনেত্রী কেলসি নটেজ, এই তিন মিলে দর্শকদের জন্য বিজ্ঞাপনটি যে একটি ধামাকা হয়েই আসছে তা বলার অপেক্ষা রাখেনা। শুধু তাই নয়, শাকিবের সাথে কেলসির আবেগঘন রসায়ন পুরো বিজ্ঞাপনে এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

পোস্ট প্রডাকশনে থাকা বিজ্ঞাপনটির টিভি কমার্শিয়ালে দৈর্ঘ্য হবে ৩০ সেকেন্ডের মতো। অনলাইনে প্রকাশ হতে পারে আরও বড় দৈর্ঘ্যে। বিজ্ঞাপনটির জিঙ্গেল লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও কণ্ঠ দিয়েছেন আগুন এবং সংগীত করেছেন সিমন। এর টাইটেল তুমি অনন্যা।

আরও পড়ুনঃ   ভ্লগিং আমার মূল পেশা না, শখে করছি : রোজা আহমেদ

ফেব্রুয়ারিতে ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে যুক্তরাষ্ট্রে ছিলেন। তখন সেখানে তিনি বিজ্ঞাপনটির শুটিং করেন। শিগগির এটি প্রচারে আসার কথা আছে।

পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, আমার কাছে মনে হয় না ইন্ডিয়ান বা বাংলাদেশি বা সাউথ এশিয়ান কেউ ওই লোকেশনে গিয়ে শুটিং করেছেন। এতটুকু আগে থেকে বলতে পারি বিজ্ঞাপনটি অনএয়ারে আসার পর দর্শক শাকিব ভাইকে দেখে চমকে যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST