১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

লক্ষাধিক টাকা মুল্যের সরকারী ঔষধ জব্দ ফার্মেসী মালিক পলাতক

  • আপডেট সময় :
    ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪




    ৫

    বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:২৪ জানুয়ারী বুধবার রাত্রী ৮ টার সময় নগরীর লক্ষীপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পুরাতন ভবনের নীচ তলার নাজমুল ফার্মেসীতে গোপন তথ্যের ভিত্তিতে মহানগর ডিবি ও রাজপাড়া থানার যৌথ অভিযানে লক্ষাধিক টাকা মুল্যের এন্টিবায়োটিক ট্যাবলেট, ক্যাপসুল সহ দামী ইনজেকশন উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফার্মেসীর মালিক আব্দুল কুদ্দুস মিয়া পালিয়ে যায়।

ডিবি পুলিশের এডিসি জানান আমরা খবর পায় আব্দুল কুদ্দুস মিয়া দীর্ঘদিন থেকে তার ফার্মেসীতে সরকারী ঔষধ বিক্রয় করে আসছে। তারই ধারা বাহিকতায় আমরা অভিযান চালায় এবং প্রায় আড়াই লক্ষ টাকা পরিমাণের সরকারী বিক্রয় নিষিদ্ধ এমন ঔষধ ,ও ঔষধ বিক্রয় করা নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করি,
তবে, আমাদের উপস্থিতি টের পেয়ে আব্দুল কুদ্দুস মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়, আমরা তার বিলসিমলার বাসায়ও অভিযান চালিয়েছি তবে তাকে পাওয়া যায়নি, বাসা থেকেও অল্প পরিমাণ সরকারী ঔষধ উদ্ধার করেছি।” রাজপাড়া থানার ওসি, ওসি তদন্ত, সেকেন্ড অফিসার ডিবি মহানগরের এসি, এসআই ও ঔষধ পরিদর্শক মোঃ মোকসেদুল আমিন রানা সহ যৌথ টিম অভিযানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এবিষয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিচের বেশকিছু ফার্মেসীর দোকানদার জানান আব্দুল কুদ্দুস মিয়া এমন অপরাধ মুলক কাজ প্রায় সময়ই করে থাকে। গত কয়েকমাস পূর্বে ৭০ টাকা দামের স্যালাইন ৫০০/৭০০ এমনকি ১২০০ টাকায় বিক্রি করেছে। এ নিয়ে লক্ষিপুর পুলিশ বক্সে গিয়ে রাজশাহী ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপস্থিত সকলের সামনে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। তবে কয়েক বছর পূর্বেও সরকারী ঔষধ বিক্রি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তারা আরও জানান আব্দুল কুদ্দুস মিয়া একজন বদমেজাজি লোক, ফার্মেসীতে তার কর্মচারী সহ স্ত্রীকে মারধর করারও ঘটনা ঘটেছে।


নিউজটি শেয়ার করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদল

১

নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

২

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

৩

৭ ও ৩ রানের আক্ষেপ নিয়ে শাকিলের অবাঞ্ছিত রেকর্ড

৪

কাঁদতে কাঁদতে যুক্তরাষ্ট্রকে বিদায় বললেন ম্যানইউর নতুন কোচ

৫

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

৬

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে: হুইপ দুলু

৭

রাজশাহীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

৯

ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা

১০

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

১১

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু ৩০ টাকা কেজিতে মিলছে চাল

১২

দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন ত্রাণ প্রতিমন্ত্রীর

১৩

জাতীয় সংসদের হুইপকে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৪

বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মাননা পেলেন ১৯ গুনীজন

১৫

জয়পুরহাটে ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

নগরীতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

১৯

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল

২০

সম্পাদক ও প্রকাশক: ইয়াকুব শিকদার।
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস, হাশেম প্লাজা (৫ম তলা) জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।

ই-মেইল:  newsgonodhoniprotidin@gmail.com মোবাইল: 01727202675।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Design & Developed by: BD IT HOST