২৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার উপাচার্য দপ্তরে রাবির পক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে উপাচার্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় করেন। প্রসঙ্গত, ২৪ জুন জবির পক্ষে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপকআজিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয় দুটি শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট অন্যদের বিনিময়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য শিক্ষা উপকরণ বিনিময়, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি ও যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ করবে। এই সমঝোতা স্মারকের মেয়াদ হবে ৩ বছর এবং পরবর্তীতে যা বাড়ানো যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST