১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী মহানগর বিএনপির নেতৃত্বে সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

স্টাফ রিপোর্টার : সম্মেলনের প্রায় তিনমাস পর রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ মামুনকে সভাপতি করা হয়েছে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে নগর যুবদলের সাবেক আহ্বায়ক মাহাফুজুর রহমান রিটনকে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়। আংশিক কমিটিতে নজরুল হুদাকে সিনিয়র সহ-সভাপতি ও আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আলী আশরাফ মাসুম সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন এবং জয়নাল আবেদিন শিবলীকে সহ-সভাপতি করা হয়েছে।

আরও পড়ুনঃ   গণঅভ্যূত্থানের আকাংক্ষায় গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান জোনায়েদ সাকি’র

এছাড়া বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক এবং এরশাদ আলী ঈশা ও মাইনুল আহসান পান্নাকে সদস্য করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর মোটরসাইকেল র‍্যালি

এর আগে গত ১০ আগস্ট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্টিত হয়। এর ২ মাস ২২ দিন পর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

২

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

৪

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

৫

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

৭

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

৮

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

১০

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১১

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১২

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

১৩

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১৪

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

১৫

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১৬

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

১৭

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

১৯

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

২০

Design & Developed by: BD IT HOST