৩০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী পুলিশ লাইন স্স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের যোগদান

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অবস্থিত শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের রুমের তালা ভেঙে ড. গোলাম মওলাকে পুনরায় তার কক্ষে বসিয়ে দিয়েছেন কলেজটির একাংশের শিক্ষার্থীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় এই ঘটনার আগে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের কাছে অধ্যক্ষের রুমের চাবি চাইলে তিনি জানান, কলেজ কমিটির সভাপতি আরিএমপির কমিশনারের অনুমতি ছাড়া তিনি চাবি দিতে পারবেব না। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমের তালা ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করার চেষ্টা করে। কয়েকজনকে ধরে পুলিশের গাড়িতে তুললে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পুলিশের সঙ্গে শিক্ষাথীদের ধস্তাধস্তি হয়। এ সময় শিক্ষার্থীদের রোষানালে পড়ে পুলিশ। মেইন গেট বন্ধ করে দিয়ে বাঁশ নিয়ে পুলিশের দিকে তেড়ে যান শিক্ষার্থীরা।

অধ্যক্ষের ইস্যু নিয়ে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে বেশ কয়েক ঘণ্টা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জও করে দায়িত্বে থাকা প্রশাসনের সদস্যরা। অবশেষে বেশ কয়েকজন শিক্ষার্থীকে জোর করে পুলিশের পিকআপ ভ্যানে তোলেন সিআরটি ও পুলিশের সদস্যরা। অধ্যক্ষের বিশেষ অনুরোধ উপেক্ষা করে শিক্ষার্থীদের ভ্যানে তোলেন তারা। তবে, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসলে শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুনঃ   ‘তুমি মেয়ে নও’ বলে ৪৬ সেকেন্ড পরই হার মানলেন বক্সার

গত ৫ আগস্টের পর শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশের চাপের মুখে কলেজের অধ্যক্ষ ড. গোলাম মওলাকে অপসারণের নির্দেশ দেন আরএমপির তৎকালীন পুলিশ কমিশনার। অবৈধ ও জোরপূর্বক অপসারণকে চ্যালেঞ্জ করে ঐ সময় আদালতের আশ্রয় নেন অধ্যক্ষ গোলাম মওলা। গত ১৫ ডিসেম্বর তার পক্ষে রায় ঘোষণা করে মহামান্য আদালত।

সোমবার সকালে তিনি উচ্চ আদালতের সেই রায়ের কপি নিয়ে কলেজে আসেন অধ্যক্ষ হিসেবে যোগদান করতে। কিন্তু তাতে কাল হয়ে দাঁড়ান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম। তিনি তালাবদ্ধ কক্ষের চাবি দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যক্তিরাও উপস্থিত হয় কলেজ প্রাঙ্গনে। সকলে মিলে দাবি তোলেন অধ্যক্ষ স্যারকে নিজ কক্ষে প্রবেশ করতে দিতে হবে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়া মাত্রই দায়িত্বরত অধ্যক্ষ প্রশাসনের সহায়তা চান।

জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের কাছে কোন প্রকার মন্তব্য করতে চাননি। তিনি বলেন, কলেজের গভর্নিং বডি যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত। উচ্চ আদালতের নির্দেশ আপনি কেন মান্য করলেন না? জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন কথা বলতে চাই না, বলেই দ্রুতগতিতে কলেজ প্রাঙ্গন ত্যাগ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ   জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত

অধ্যক্ষ গোলাম মওলার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাকে অবৈধভাবে পদত্যাগ করানো হয়েছিল, আমি হাইকোর্টে রিট করি এতে হাইকোর্ট গত ১৫ ডিসেম্বর আমাকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়ে রায় দেন তারই প্রেক্ষিতে আমার সাবেক, বর্তমান ছাত্র-ছাত্রী অভিভাবকরা আমাকে সাথে নিয়ে স্কুলে গিয়ে আমার দায়িত্ব গ্রহণ করতে সহযোগিতা করে তবে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাকে দেখে আমার কক্ষে তালা লাগিয়ে লুকিয়ে থাকেন পরবর্তীতে শিক্ষার্থীদের অনুরোধে তিনি চাবি দেন এবং আমি তালা খুলে অফিসে বসি। এসময় আমার শিক্ষার্থীরা আমাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সকলে মিষ্টিমুখ করেন।

আগামীকাল (৩১ ডিসেম্বর) আপনি কি কলেজে আসবেন, জানতে চাইলে তিনি বলেন, আমি যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

১

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৩

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৪

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৫

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৬

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

৮

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

৯

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১০

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১১

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১২

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

১৮

পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন

১৯

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে ১৯ নভেম্বর

২০

Design & Developed by: BD IT HOST