১৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় নগরীর ভদ্রা জামালপুর এলাকায় (মাজার গেটের বিপরীতে) সমিতির নিজস্ব কার্যালয়ে উদ্বোধন করা হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় নগরীর ভদ্রা জামালপুর এলাকায় (মাজার গেটের বিপরীতে) সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়ানো হয়। অনুষ্ঠানের শুরুতে সমিতির নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। সরকারের এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   গভীর রাতে শীতার্ত মানুষের পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

তিনি আরো বলেন, নগরীতে ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত করতে হবে। নগরীর গুরুত্বপূর্ণ মোড় প্রশস্তকরণ, যাত্রী ছাউনি স্থাপনে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

রাসিক প্রশাসক আরো বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে একটি সুন্দর, নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা সমবায় কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন। এতে সভাপতিত্ব করেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ   রাজশাহী ফায়ার সার্ভিসের ৬৩ তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ

অনুষ্ঠানে রাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ইমতিয়াজ আহমেদ মিছিল, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি মোঃ জামিল উদ্দিন এবং যুবনেতা বিপ্লব রহমান নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

১১

রাজশাহীতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১২

আইডিইবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী

১৩

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১৪

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা সভা

১৫

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৭

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর

১৮

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

১৯

রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST