৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর গোদাগাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ৩ বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজস্ব খাতের আওতায় জেলা তথ্য অফিস, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এর সভাপতিত্বে গোদাগাড়ী উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকতার আলী, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার হুমাঈরা সুলতানা এবং স্কুলটির প্রধান শিক্ষক মোছা: জান্নাতুল ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   জাপানে ক্যাম্প হচ্ছে না ঋতুপর্ণাদের

অনুষ্ঠানে বক্তাগণ তারুণ্যনির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতিগঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অতিথিবৃন্দ এসময় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশব্যাপি প্রতিভা অন্বেষণ বিষয়ক “নতুন কুড়ি-২০২৫” প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে : বিভাগীয় কমিশনার

নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

২

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৩

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৪

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

৫

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

৬

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

৭

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

৯

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১২

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

১৫

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১৬

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১৭

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

১৮

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১৯

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

২০

Design & Developed by: BD IT HOST