৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শহীদ বীরসা মুন্ডার ১২৫তম আত্মত্যাগ দিবস পালিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে পালিত হলো শহীদ বীরসা মুন্ডার ১২৫তম আত্মত্যাগ দিবস। আজ সোমবার এই কর্মসূচির আয়োজন করে সিসিবিভিও। এতে সহায়তা দেয় জার্মানির ‘ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’। আয়োজন বাস্তবায়ন করে রক্ষাগোলা সমন্বয় কমিটি।

অনুষ্ঠানটি ছিল ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র অংশ। এতে রক্ষাগোলা সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। কাকনহাট পৌরসভা শহীদ মিনার অভিমুখে একটি র‌্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুনঃ   বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

র‌্যালি শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এতে অংশ নেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যরা এবং সিসিবিভিও’র কর্মীরা। তাঁরা শহীদ বীরসা মুন্ডার ব্রিটিশবিরোধী সংগ্রাম ও আত্মত্যাগের মহিমা স্মরণ করেন।

আরও পড়ুনঃ   দেশের ৭ বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

পরে সিসিবিভিও শাখা কার্যালয়ে আয়োজিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনা করেন সমাজ সংগঠক মানিক এক্কা।

সভায় বক্তব্য দেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার। আরও উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী এবং অন্যান্য সমাজ সংগঠকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

১০

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

১১

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

১২

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

১৩

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

১৪

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১৬

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৭

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৯

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST