২৯ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের উদ্যোগে এক জমকালো ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিথিদের স্বাগত জানান বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অতিথিদের অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে সবাই নৈশভোজ ও ঈদ প্রীতিভোজে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুনঃ   বাফুফের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,“ঈদ আমাদের সব ভেদাভেদ ভুলে এক সুতোয় বাঁধার সুযোগ করে দেয়। প্রশাসনের এই আয়োজন রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে। আমরা সবাই মিলে রাজশাহীর মানুষের কল্যাণে কাজ করে যাব।”

পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন,“ঈদুল আজহা আমাদের ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। রাজশাহীর সর্বস্তরের মানুষের মাঝে এই আনন্দের বার্তা ছড়িয়ে দিতে এবং পবা-মোহনপুরের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবে।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে এবার ১৫০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা), পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপস্থিত সকলে জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং একে অপরের সঙ্গে ঈদের কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

২

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৩

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৪

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

৫

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

৬

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

৭

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

৯

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১২

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

১৫

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১৬

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১৭

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

১৮

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১৯

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

২০

Design & Developed by: BD IT HOST