৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ৯৪০টি অস্ত্রের চালান পাঠিয়েছে ইসরাইলে

অনলাইন ডেস্ক : গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল যুক্তরাষ্ট্র থেকে ৯৪০টি বিমান ও জাহাজ বোঝাই অস্ত্রের চালান পেয়েছে। এসব বিমান ও জাহাজে পাঠানো হয়েছে টনকে টন সামরিক সরঞ্জাম। ইসরাইলি সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইস্তাম্বুল থেকে এএফপি এই খবর জানায়।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, যুক্তরাষ্ট্রের বিপুল সহায়তার মধ্যেই আন্তর্জাতিক মহলে ইসরাইলের বিরুদ্ধে ক্রমবর্ধমান চাপ, মানবিক সংকট আর যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলেছেন, ওয়াশিংটনের সমর্থনেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেল আবিব।

এদিকে গাজায় আগ্রাসন অব্যাহত রাখার জন্য এতদিন ইসরাইলকে ছাড় দেয়া হলেও ধীরে ধীরে সরব হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মহল। বিশ্লেষকদের মতে, শুরুতে যুক্তরাষ্ট্রের দেখাদেখি ইউরোপের দেশগুলো নিশ্চুপ অবস্থানে ছিল।

আরও পড়ুনঃ   ইরানে হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় : পেন্টাগন

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি বদলাতে শুরু করেছে। যুক্তরাজ্য বাণিজ্য আলোচনা বন্ধ করে দিয়েছে। ফ্রান্স ও কানাডাও সতর্ক করেছে ভবিষ্যত নিষেধাজ্ঞার বিষয়ে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন যা তেল আবিবের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, জোটটি ২৫ বছরের পুরানো এসোসিয়েশন চুক্তি পুণর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে।

তবে ইসরাইলি সরকার এখনো নীতিগতভাবে অনড়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, বাইরের চাপ তাদের যুদ্ধ থেকে বিরত রাখতে পারবে না। সিএনএন’কে বিশ্লেষকরা জানিয়েছেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া এতদূর এগোনো সম্ভব হতো না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজায় মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানালেও এখনো তেল আবিবের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুনঃ   নিরপেক্ষ জায়গায় ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

সিএনএন-এর এমন প্রতিবেদনের মধ্যেই ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের যুক্তির পক্ষে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলে এসেছে ৯৪০টি অস্ত্রবাহী বিমান ও জাহাজ।

এসব চালানে ছিল মারাত্মক বিস্ফোরক, সাঁজোয়া যান, ব্যক্তিগত প্রতিরক্ষা সরঞ্জাম এবং চিকিৎসা সামগ্রীসহ ৯০ হাজার টনেরও বেশি সামরিক সরঞ্জাম। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে, এই সরঞ্জামগুলো যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই পৌঁছাতে শুরু করে।

মার্কিন গণমাধ্যমকে বিশ্লেষকরা বলেছেন, ওয়াশিংটনের ওপর ভর করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তেল আবিব। এমনকি জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক আদালতে দায়ের হওয়া মামলাগুলোও কার্যত উপেক্ষা করছে ইসরাইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST