২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুটি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে; তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার রাতে ঘটেছে এ ঘটনা। দু’টি উড়োজাহাজই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতে লা গুয়ারিদা বিমানবন্দরে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটের বিমানটি অবতরণ করে। ফ্লাইটটি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে এসেছিল এবং সেখানে যাত্রীর সংখ্যা ছিল ৫৭ জন।

আরও পড়ুনঃ   জেলেনস্কি শান্তি চান না : ট্রাম্প

প্রায় একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোক শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ডেল্টা এয়ারলাইন্সের ৫০৪৭ নম্বর ফ্লাইটের উড়োজাহাজটি। তবে তখনও সেটি রানওয়েতেই ছিল।

সেই রানওয়েতেই মুখোমুখী সংঘর্ষ ঘটে ৫১৫৫ এবং ৫০৪৭ নম্বর উড়োজাহাজের। এ সময় ৫০৪৭ নম্বর বিমানটির একটি ডানার আঘাতে ৫১৫৫ নম্বর উড়োজাহাজের ককপিটের একটি জানালা ভেঙে যায়, ওই ফ্লাইটের একজন ক্রু আহত হন এবং আর একজন অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে।

আরও পড়ুনঃ   ইয়েমেন উপকূলে তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আর কারো আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

বিমানবন্দরের রানওয়েতে দুই উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা বেশ বিরল। এক বিবৃতিতে লা গুয়ারিদা বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, দু’টি বিমানের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সূত্র : সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST