৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে সাকিবকে নিয়ে প্রিয় জায়গায় শিশির

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র এখন কার্যত লালে ছেয়ে গেছে। দেশটির ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসের মসনদে ফিরেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জনমত জরিপের সব হিসেব-নিকাশ পাল্টে দিয়ে মার্কিনিরা আরেকবার বেছে নিয়েছেন সাবেক এই প্রেসিডেন্টকে।

যুক্তরাষ্ট্রজুড়ে রিপাবলিকান তথা ট্রাম্প সমর্থকদের উৎসবের রাতে ঘরে বসে থাকতে পারেননি সাকিব আল হাসান ও তার পত্নী উম্মে আহমেদ শিশিরও। নিউইয়র্কে নিজেদের পছন্দের জায়গায় ঘুরে বেড়ানোর একটি ছবি ফেসবুকে পোস্ট করে আনন্দঘন মুহূর্তটি আবার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন সাকিবের সহধর্মীনী।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের নির্বাচনে যোগ দিতে পারলে কী করতেন কঙ্গনা?

বাংলাদেশ সময় আজ দুপুরে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর রাত) সাকিবপত্নী ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে, নিউইয়র্কের ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন দুজনে। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘নিউইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়।’

এর আগে নিজের ফেসবুক স্টোরিতে আরেকটি ছবি পোস্ট করেছিলেন শিশির। হাতে সাঁটানো স্টিকারে লেখা, ‘আমি ভোট দিয়েছি’। বুঝাই যাচ্ছে, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। অবশ্য কমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প কাকে ভোট দিয়েছেন সেটি জানাননি।

আরও পড়ুনঃ   শেষের পাতা

পরিবার নিয়ে অনেক আগেই যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন সাকিব। তার সন্তানেরাও দেশটিতে পড়াশোনা করছে। অবশ্য ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টা ভালো কাটছে না টাইগার এই অলরাউন্ডারের। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের দেশে ফেরাটাই অনেকটা অনিশ্চয়তায় পড়ে গেছে। এমনকী নিজের ক্যারিয়ারও থমকে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST