৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মৈত্রী শিল্পকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে আমরা যাদু দিয়ে সব কিছু করে ফেলব। তিনি বলেন, দেখতে হবে আমাদের কাজ ও পরিধি বুঝতে হবে। যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, অব্যবস্থাপনা। এজন্য আমার দুই মন্ত্রণালয়েরই কাঠামোগত পরিবর্তন করে সকল অনিয়ম , দুর্নীতি দূর করতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বার্থে পরিচালিত এই প্রতিষ্ঠানকে একটি সফল লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। যেনো বছরের পর বছর সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি না নিতে হয়। তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান এবং বাজারজাতকরণ কৌশল ও পরিকল্পনা নতুন করে সাজাতে হবে।

আরও পড়ুনঃ   এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ

মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেখতে হবে আমাদের কাজ ও বুঝতে হবে সময়ের পরিধি। আমরা যেখানে হাত দেই সেখানেই দূর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, পোকা মাকরের মত ছড়িয়ে আছে। এই অবস্থা শুধু ষোলো বছরের বিষয় নয়, স্বাধীনতা পরবর্তী সময় ধরে ধারাবাহিকভাবে চলছে। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য তিনি দূর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন।

টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থ বছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বছরের পরে বছর ভর্তুকি নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার মানসিকতা পাল্টাতে হবে। প্রতিষ্ঠানের পরিচালন নীতি এমনভাবে তৈরি করতে হবে যেনো ভর্তুকি ছাড়াই লাভজনক অবস্থানে পৌঁছাতে পারে।

আরও পড়ুনঃ   ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান

এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শন কালে উপদেষ্টার সাথে ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST