২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল

অনলাইন ডেস্ক : ৩৬ বছর বয়সেই জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা। এরপরই আর্জেন্টিনার জার্সিটি তুলে রাখার ঘোষণা দেন আনহেল ডি মারিয়া। অবশ্য তার আগেই কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে পূর্ণতা দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে এখন চেনা ছন্দেই দেখা মেলে ডি মারিয়ার। এই যেমন গতকাল (শনিবার) বেনফিকার হয়ে হ্যাটট্রিক করেছেন মাত্র ১৮ মিনিটেই।

পর্তুগিজ ক্লাবটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। যেভাবে গোল ও অ্যাসিস্ট করছেন তাতে তার বয়স ও খেলার পজিশন ভিন্ন মনে হতেই পারে। অবশ্য ক্যারিয়ারজুড়ে ভালো পারফর্ম করেও প্রধান তারকাদের ভিড়ে আড়ালেই থেকে গেছেন ডি মারিয়া। চলতি মৌসুমে তিনি বেনফিকার হয়ে ১৬ ম্যাচে ৮ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। এর মধ্যে ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও।

আরও পড়ুনঃ   নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারালেন তামিম ইকবাল

পর্তুগিজ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে কাল এস্ত্রেলা আমাদোরার মুখোমুখি হয় জায়ান্ট ক্লাব বেনফিকা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ডি মারিয়া। তার নেওয়া প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে আবারও ফেরত আসে, পরে বাঁ পায়ের জোরালো শটে তিনি সফল লক্ষ্যভেদ করেন। ষষ্ঠ মিনিটে আসে তার দৃষ্টিনন্দন গোলটি। ডি-বক্সের মধ্যে বল পেয়ে প্রথমে সেটি নিয়ন্ত্রণে নেন, এরপর লাফিয়ে বাঁ পায়ের বাইসাইকেল কিকে জড়িয়ে দেন জালে।

অষ্টাদশ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই আর্জেন্টাইন তারকা। শেষ গোলটি আসে ডানপায়ের শটে। কাকতালীয়ভাবে তিনটি গোলই আসে বক্সের ভেতর প্রায় একই জায়গা থেকে। সতীর্থের পাস পেয়ে কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বেনফিকা।

আরও পড়ুনঃ   রাকাব-এ নব নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণের ধারা বজায় রাখে ক্লাবটি। প্রতিপক্ষের হজম করেছে আরও ৪ গোল। একে একে গোল করেছেন কেরেম আকতুরকোগলু, জেকি আমদুনি ও আর্থুর ক্যাব্রাল (জোড়া)। ফলে ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ডি মারিয়া-নিকোলাস ওটামেন্ডিদের বেনফিকা। পর্তুগিজ কাপের পয়েন্ট টেবিলে তিনে রয়েছে ক্লাবটি, ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। এক ম্যাচ বেশি খেলা স্পোর্টিং লিসবন (৩৩ পয়েন্ট) ও এফসি পোর্তো (২৭ পয়েন্ট) যথাক্রমে শীর্ষ দুইয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১০

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST