১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ১

মান্দা (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মান্দায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে শরিফ হোসেন সোনার (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া এলাকায় আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শরিফ হোসেন সোনার ওই গ্রামের গ্রামপুলিশ সাহাবুদ্দীন সোনারের ছেলে ও পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। অভিযুক্ত যুবকেরা হলেন, একই গ্রামের সুলতান আকন্দ (২২) ও পারভেজ আকন্দ (২২)।
পুলিশ অভিযুক্ত সুলতান আকন্দের মা সেলিনা ওরফে সেলি বিবিকে (৪৫) গ্রেপ্তার করেছে। ঘটনায় নিহত শরিফের বাবা গ্রামপুলিশ সাহাবুদ্দীন সোনার বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ থেকে ৪জনের বিরুদ্ধে মামলা করেন।
নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার জানান, গত বৃহস্পতিবার (৪জুলাই) তুড়ুকবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে আমার ছেলে শরিফের সঙ্গে প্রতিবেশি সুলতান ও পারভেজের বিরোধ শুরু হয়। এ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ছেলে শরিফ স্থানীয় জানবক্সের মোড়ে চা খেয়ে বাড়ি ফিরছিল। এসময় সুলতান ও পারভেজ তার পথরোধ করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে।
বাদি সাহাবুদ্দীন সোনার আরও বলেন, ছেলে শরিফ উদ্দিন জীবন বাঁচাতে দৌড়ে বাড়ির বারান্দায় এসে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ছেলে শরিফ মারা যায়। এদিকে শরিফ হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসি সুলতান ও পারভেজের বাড়ি ঘেরাও করে রাখে।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। রাতেই নিহত যুবকের উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি আরও বলেন, ঘটনায় নিহতের বাবা সাহাবুদ্দীন সোনার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আসামি সুলতানের মা সেলিনা বিবিকে গ্রেপ্তার করে বুধবার (১০ জুলাই) আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST